রাত আড়াইটে নাগাদ কালীঘাট থানার পুলিশ পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সঙ্গে রয়েছে শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, গেটের তালা ভেঙে বাড়িতে ঢোকে পুলিশ। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ আসার খবর পেয়ে অভিষেকের বাড়িতে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুনঃ টানটান উত্তেজনা; সাতসকালে অভিষেকের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে পুলিশ! ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী
জানা গিয়েছে, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই কালীঘাটের বাড়িতে তল্লাশি করতে আসে শালবনি থানার পুলিশ।
ভোররাত থেকে গোটা বাড়িতে তল্লাশি চালিয়ে সকাল ৮টার কিছু পরে বেরিয়ে যায় পুলিশ। তারপর বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও।
আরও পড়ুনঃ ‘সম্মান না পেলে…,’ তৃণমূলের ভরাডুবিতে I-PAC-কে দুষে বিস্ফোরক অনুব্রত
পুলিশ বেরিয়ে যাওয়ার পর বাইরে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে জিজ্ঞাসা করে ক্ষুব্ধ সাংসদ জানান, ‘গোটা বাড়ির তল্লাশি হয়েছে, কেন তল্লাশি হয়েছে, সেটা ওঁরা ভাল বলতে পারবেন।’


