spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri Sports: শিলিগুড়ি পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে ক্রীড়া প্রতিযোগিতা

Siliguri Sports: শিলিগুড়ি পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে ক্রীড়া প্রতিযোগিতা

জানুয়ারি মাসের ১১ এবং ১২ তারিখে  শিলিগুড়ি পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে দুদিন ব্যাপী  আকর্ষণীয়  ক্রিড়া প্রতিযোগিতা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

জানুয়ারি মাসের ১১ এবং ১২ তারিখে  শিলিগুড়ি পুরসভার উদ্যোগে শুরু হতে চলেছে দুদিন ব্যাপী  আকর্ষণীয়  ক্রিড়া প্রতিযোগিতা। মেয়র গৌতম দেব জানালেন এই প্রতিযোগিতা এইবারই প্রথম হচ্ছে শিলিগুড়িতে। আশা করছি যথেষ্ট আকর্ষণীয় থাকবে।

আরও পড়ুন: West Bengal Weather Forecast: বৃষ্টি কি হবে বড়দিনে? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস 

আমার সমস্ত শুভেচ্ছা এবং শুভকামনা  থাকলো খেলোয়াড় এবং ক্রীড়া প্রেমী মানুষের কাছে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি  খেলাধুলা জীবনের একটি গুরুত্বপূর্ণ কাজ। বারবার স্বামীজীর কথাই আমাদের মনে পড়ে।  তাই এই প্রতিযোগিতাকে ঘিরে আমার এবং শিলিগুড়ি পুরসভার  যথেষ্ট  আগ্রহ আছে। যার যা যা করণীয়  দায়িত্ব সহকারে করলে আমি আশা করব এই ক্রীড়া প্রতিযোগিতা যথেষ্ট পরিমাণে আকর্ষণীয় হবে।

আরও পড়ুন: Bakharkhani Global Heritage: বড়দিনের আগেই জোড়া সুখবর

শিলিগুড়ির মানুষ ক্রীড়া প্রেমী মানুষ। তারাও সাদরে গ্রহণ করবেন  এই ধরনের প্রতিযোগিতা কে। এদিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার , চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী  এবং শিলিগুড়ি পুরসভার  অন্যান্য এম এমআইসি এবং  কাউন্সিলরেরা। মেয়র আরো জানান  এখন থেকে প্রতিবছর এই ধরনের অনুষ্ঠান  করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন