Monday, 15 June, 2026
15 June
HomeকলকাতাBaba Loknath: মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা; ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা

Baba Loknath: মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা; ইজরায়েলে লোকনাথ বাবার মন্দির তৈরির ভাবনাচিন্তা

মেনদি সাফাদি বার্তা দেন যে, ইজরায়েলে একটি লোকনাথ বাবার মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্যপ্রাচ্যে তুঙ্গে উত্তেজনা। ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের উত্তাপে রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ ইজরায়েল। এছাড়াও লেবানানের সঙ্গে সংঘাতের সীমকরণ রয়েছে ইজরায়েলের। তারই মাঝে ভারতে নেতানিয়াহুর উপদেষ্টা মেনদি সাফাদি আসেন। সদ্য তিনি দক্ষিণ ২৪ পরগনার চাকলাধামে পৌঁছন। পুজো দেন চাকলায় লোকনাথ বাবার মন্দিরে। তারই সঙ্গে আসে এক অভিনব বার্তা।

আরও পড়ুনঃ রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য; তোলাবাজি মামলায় গ্রেফতার সব্যসাচী দত্ত

চাকলার মন্দিরে বাবা লোকনাথকে পুজো দেওয়ার পাশাপাশি মেনদি সাফাদি বার্তা দেন যে, ইজরায়েলে একটি লোকনাথ বাবার মন্দির তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, দেশের বাইরে লোকনাথ বাবার মন্দির নির্মাণ নতুন ঘটনা নয়। এছাড়াও বিশ্বের নানান দেশে বহু হিন্দু মন্দির তৈরি হয়েছে। তবে বাংলার বুকে পূজিত লোকনাথ বাবার মন্দির ইজরায়েলে নির্মাণ হলে তা গতে চলেছে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারতের বন্ধু দেশ হিসাবে পরিচিত ইজরায়েলে এই মন্দির নির্মাণের ঘটনা দুই দেশের ধর্মীয় সংস্কৃতির দিক থেকে একটি বড় বিষয়।

আরও পড়ুনঃ  CBI এর পায়ের বেড়ি খুলে দিল শুভেন্দু-সরকার

বাবা লোকনাথের মাহাত্ম্য দেশের সীমানা পার করে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে পড়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। জানা গিয়েছে, মেনদি সাফাদির প্রস্তাব পাওয়ার পরেই এই বিষয়ে একপ্রস্ত আলোচনা করেন মন্দিরের সেবায়েতরা। এই বিষয়ে কোনও আপত্তি দেখছেন না তাঁরা। এছাড়াও জানা যাচ্ছে, যদি ইজরায়েলে বাবা লোকনাথের মন্দির তৈরি হয়, তাহলে তার জন্য বাবা লোকনাথের মূর্তি তৈরি করানো হতে পারে চাকলা থেকে। এছাড়াও চাকলা থেকে যেতে পারে মন্দির নির্মাণের জন্য মাটি। প্রসঙ্গত, ইতিমধ্যেই ইজরায়েলের মাটিতে বসতে চলেছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বীর যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের একটি বিশাল মূর্তি ও স্মারক। দেশের বীর যোদ্ধা শিবাজি মহারাজের রাজ্যাভিষেক দিবসে মুম্বইতে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল ইয়ানিব রেভাচ এই বড় ঘোষণাটি করেন। এরপর ইজরায়েলে বাবা লোকনাথের মন্দির তৈরি হয় কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন