Thursday, 16 April, 2026
16 April
Homeউত্তরবঙ্গJalpaiguri: একেবারেই খুল্লামখুল্লা TMC নেতা অমিতাভ বিশ্বাস, বললেন ‘ED-র পশ্চাৎদেশে ডাণ্ডা মারুন,...

Jalpaiguri: একেবারেই খুল্লামখুল্লা TMC নেতা অমিতাভ বিশ্বাস, বললেন ‘ED-র পশ্চাৎদেশে ডাণ্ডা মারুন, আর বিজেপি কর্মীদের গুলি করে দিন’; এত কিছুর পরেও চুপ কেন্দ্র!

বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আইপ্যাকের অফিসে ইডি হানা। তার কর্ণধারের বাড়িতে তল্লাশি। আর সেই তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের বিরুদ্ধে। তারপরেও চুপ কেন্দ্র। পাল্টা মুখ্যমন্ত্রীর দাবি, ইডি তৃণমূলের যাবতীয় তথ্য় চুরি করে নিয়ে গিয়েছে। এরপরই তিনি বৃহস্পতিবার বিকাল চারটের সময় জায়গা-জায়গায় তৃণমূল কর্মীদের সভা করার নির্দেশ দেন। শুধু তাই নয়, এর পাশাপাশি শুক্রবার পথে নামেন নিজেও।

আরও পড়ুনঃ বিরল পাখির স্বর্গরাজ্য এখন বক্সা, জয়ন্তীর জঙ্গলে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের ভিড়!

এই আবহের মধ্যেই জলপাইগুড়িতে বিজেপি কর্মীদের গুলি ও ED-র পশ্চাৎদেশে ডান্ডা মারার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। রাজ্যের বিভিন্ন ব্লকে থাকা বিজেপি কর্মীদের ডান্ডা ও গুলি মারার নিদান দিলেন তৃনমূল পরিচালিত হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূলের হলদিবাড়ি টাউন ব্লক সভাপতি অমিতাভ বিশ্বাস

শুক্রবার বিকেলে তৃণমূলের তরফে হলদিবাড়ি শহরে প্রতিবাদ মিছিল করে তৃণমূল নেতা কর্মীরা।

আরও পড়ুনঃ কে করবে সরস্বতী পুজো? বালুরঘাট কলেজে TMCP vs TMCP

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিদান দিলেন তৃণমূলের টাউন ব্লক সভাপতি। তিনি বলেন, “আমরা দেখলাম ইডি গেল আইপ্যাকে। আর তারপর আমাদের প্রার্থী তালিকা চুরি করে নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই বাঁচাতে গিয়েছিলেন। তারই প্রতিবাদে আমরা মিছিল করলাম। নরেন্দ্র মোদী চোর। এই চোরের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। ইডির পশ্চাৎদেশে ডাণ্ডা মারা উচিত। বিজেপির চামচাগিরি চলবে না।

বিজেপি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট বুবাই কর বলেন, “দেখুন শাহজাহানের দল আর মমতার দল এক। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে বাঁচতে এই কাজ করেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন