Monday, 27 April, 2026
27 April
HomeকলকাতাKolkata: উত্তর কলকাতায় কার্যত কোণঠাসা তৃণমূল! উত্তর কলকাতায় মোদীর গ্র্যান্ড রোড-শোয়ে মানুষের...

Kolkata: উত্তর কলকাতায় কার্যত কোণঠাসা তৃণমূল! উত্তর কলকাতায় মোদীর গ্র্যান্ড রোড-শোয়ে মানুষের ঢল

শোভাবাজার, হাতিবাগান-সহ কয়েকটি জায়গায় ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করেন উৎসাহী জনতার একাংশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাঙালির শাক্ত উপাসনার ঐতিহ্যকে স্মরণে রেখে ফের কালীর থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে ঠনঠনিয়া কালীমন্দিরে পুজো দিয়ে এবং পুরোহিতের আশীর্বাদ নিয়ে র‌োড শো শুরু করলেন তিনি। প্রচার কর্মসূচি শেষ করে রবিবার রাতে লোক ভবনেই থাকছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তাঁর নৈশভোজের জন্য মিষ্টি গিয়েছে কলকাতার এক নামী মিষ্টির দোকান থেকে। জানা যাচ্ছে, ১২টি কেশর রাজভোগ এবং ১২টি আমভরা সন্দেশ গিয়েছে লোক ভবনে।

আরও পড়ুনঃ কলকাতায় চূর্ণ “তৃণমূলের দম্ভ”, বঙ্গ জয়ের হুঙ্কার মোদী

এর আগে একাধিক জনসভায় প্রধানমন্ত্রী ‘জয় মা কালী’ বলে বক্তৃতা শুরু করেছেন। বাংলা এবং বাঙালির আবেগ ছুঁতেই তাঁর এই সুকৌশলি পদক্ষেপ বলে মত রাজনৈতিক মহলের একাংশের। রবিবার দুপুরে দু’টি জনসভা করেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি করেন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে। দ্বিতীয় সভাটি করেন হুগলির হরিপালে। বিকেলে মোদীর কনভয় পৌঁছোয় ঠনঠনিয়া কালীবাড়ির সামনে। সেখানে কালীর আরতি করেন। পুরোহিত কালীপ্রতিমার ফুল প্রধানমন্ত্রীর মাথায় ঠেকিয়ে আশীর্বাদ করেন।

আরও পড়ুনঃ ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় NIA-কে তদন্তভার দিল স্বরাষ্ট্র মন্ত্রক, নাশকতার ছক দেখছে দিল্লি

পুজো দিয়ে মোদী চলে যান বিকে পাল অ্যাভিনিউতে। সেখান থেকে শুরু হয় রোড শো। কাশীপুর-বেলগাছিয়া, শ্যামপুকুর, বেলেঘাটা, মানিকতলা, চৌরঙ্গী, এন্টালি এবং জোড়়াসাঁকো এই সাত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করেন মোদী। সাত প্রার্থীই প্রধানমন্ত্রীর গাড়ির সামনে ছিলেন। প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দু’ধারে ভিড়় জমিয়েছিলেন বহু মানুষ। কয়েকটি জায়গায় অস্থায়ী মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পুষ্পবৃষ্টি করা হয়।

 

এই মুহূর্তে

আরও পড়ুন