Tuesday, 21 April, 2026
21 April
Homeদক্ষিণবঙ্গNandigram: টাকা বিলির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

Nandigram: টাকা বিলির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

সোমবার রাতে মহম্মদপুরের একটি বুথের সামনে নির্বাচনী প্রচার করছিলেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভোট প্রচারে গিয়ে ভোটারদের টাকা বিলি করার অভিযোগ। আর তা নিয়ে তপ্ত নন্দীগ্রাম।  মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ হাবিবুল রহমান ওরফে নান্টুর বিরুদ্ধে নির্বাচনী প্রচার থেকে টাকা বিলির অভিযোগ ওঠে। খবর যায় থানায়। তাঁকে গ্রেফতার করে পুলিশ। নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ানের জামাই হাবিবুলকে রাতভর আটক রেখে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করার কথা।

আরও পড়ুনঃ লালু-কালুদের জন্য বার্তা নিজের ভোট দিন, অন্যেরটা নয়

অভিযোগ, সোমবার রাতে মহম্মদপুরের একটি বুথের সামনে নির্বাচনী প্রচার  করছিলেন। অভিযোগ, প্রচারের মাঝেই হাবিবুল ভোটারদের টাকা দিচ্ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি। দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাবিবুল বলছেন, “টাকা কোথায় দেখুন, আমি ভোট প্রচারে এসেছি।”

আরও পড়ুনঃ প্রথম দফার নির্বাচনের ৭২ ঘন্টা আগেই হিজাবে না কমিশনের

এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করতেই তৃণমূল নেতা টাকা বিলি করছিলেন। বিজেপি নেতা ধনঞ্জয় খাঁড়া বলেন, “সময়ের অপেক্ষা। দেখবেন ৪ তারিখের পর ওদের অবস্থা কী হয়।” অন্যদিকে, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং আসন্ন ভোটে বিরোধীতা রুখতে হাবিবুলকে মিথ্যা মামলায় ফাঁসানো ও হেনস্থা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকা থমথমে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন