spot_img
Sunday, 15 March, 2026
15 March
spot_img
Homeউত্তরবঙ্গSiliguri: স্কুলের সামনে ভিড়, জীবনের প্রথম পরীক্ষা দিতে প্রস্তুত

Siliguri: স্কুলের সামনে ভিড়, জীবনের প্রথম পরীক্ষা দিতে প্রস্তুত

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি

আজ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা, সকাল হতেই  পরীক্ষার সেন্টার গুলিতে ভিড় জমতে শুরু করেছে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা মানে তাদের বাবা-মায়েরও পরীক্ষা। তাই পরম যত্নে আগলে রেখে বাবা মায়ের চলে আসছেন স্কুলগুলিতে। সন্তানের পরীক্ষা বলে কথা, শিলিগুড়ির সবকটি সেন্টারে এদিন সকাল থেকেই ভিড় জমতে দেখা গেছে।

আরও পড়ুন: Madhyamik Exam 2025: আজ থেকে শুরু মাধ্যমিক; পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার বাড়ল, টোকাটুকি রুখতে কড়া পদক্ষেপ

পরীক্ষা শুরু হওয়ার, আধঘন্টা আগে ঢুকতে হবে  ক্লাসে। প্রথম দিনের পরীক্ষায়, সময়টা একটু বেশি লাগবে। শিলিগুড়ির বয়েজ হাই স্কুল, নীল রণিনী বিদ্যামন্দির, সারদা মনি স্কুল, কৃষ্ণ মায়া নেপালি স্কুল, বিবেকানন্দ স্কুল এবং নেতাজি গার্লস হাই স্কুলে বিশেষ করে বলতে পারা যায় পরীক্ষার্থীদের ভিড় দেখবার মত। শিলিগুড়ির অনেক স্কুলে এদিন সকাল থেকেই ভিড় ছিল, মাধ্যমিক পরীক্ষার্থীদের। প্রথম দিনের পরীক্ষা একটু গুরুত্ব সহকারেই দেখছেন পরীক্ষার্থীরা। অনেকেই জানিয়েছেন প্রথম দিনের পরীক্ষা তো, টেনশন একটু হবেই।

আরও পড়ুন: Today’s Horoscope: শুক্লা ত্রয়োদশীতে প্রদোষ ব্রত-প্রীতি যোগ; সপ্তাহের প্রথম দিন, কেমন কাটবে আপনার?

পরীক্ষার্থীদের যাতে কোন ধরনের অসুবিধা না হয়, সেদিকে কড়া দৃষ্টি রাখছে , প্রশাসন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এদিকেও নজর আছে প্রশাসনের। পরীক্ষার্থীদের আসতে দেরি হলে পরীক্ষা হলে ঢুকতে অসুবিধা হলে বিকল্প ব্যবস্থা তৈরি রাখছে স্কুল গুলি। এবারে স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের বসবার জন্য বিশেষ ধরনের নাম্বারের ব্যবস্থা করা হয়েছে। খুঁজতে অসুবিধা না হয়। শিলিগুড়িতে ও বেড়েছে এবার পরীক্ষার্থীদের সংখ্যা, বিশেষ করে মেয়েদের।  প্রস্তুতিতে শেষ প্রস্তুত হয়ে নিচ্ছে ছাত্র-ছাত্রীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন