Friday, 17 April, 2026
17 April
HomeকলকাতাKolkata Metro: ভোগান্তির শিকার, দক্ষিণেশ্বর স্টেশনে আচমকা বন্ধ মেট্রো পরিষেবা

Kolkata Metro: ভোগান্তির শিকার, দক্ষিণেশ্বর স্টেশনে আচমকা বন্ধ মেট্রো পরিষেবা

স্টেশনগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে। ব্যস্ত সময়ে এই ঘটনায় ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ মেট্রো পরিষেবা। ফলে ব্লু (নীল) লাইনে আপাতত বরাহনগর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রয়েছে।

আরও পড়ুনঃ শেষ সম্বল নিয়ে পালাচ্ছে দোকানিরা, লেলিহান শিখা গিলে খাচ্ছে সবকিছু

যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক পরে মেট্রো পাওয়া যাচ্ছে। ফলে স্টেশনগুলিতে ক্রমশ ভিড় বাড়ছে। অত্যধিক ভিড়ের কারণে অনেক যাত্রীই মেট্রোয় উঠতে পারছেন না ব্যস্ত সময়ে এই ঘটনায় ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর স্টেশনের কাছে সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণের কাজ চলছে।

আরও পড়ুনঃ কড়া পদক্ষেপ, দিল্লি বিস্ফোরণে জড়িত চার চিকিৎসকের বাতিল লাইসেন্স; দেশের কোথাও পারবেন না প্র্যাকটিস করতে

তবে এই কাজ পূর্বনির্ধারিত ছিল না বলে জানানো হয়েছে। দ্রুত কাজ শেষ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

দক্ষিণেশ্বর ব্লু লাইনে মেট্রোর প্রান্তিক স্টেশন। সড়ক বা ট্রেন পথে এসে অনেকেই দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠেন

এই মুহূর্তে

আরও পড়ুন