spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
HomeকলকাতাKolkata: তৃণমূল আমলে বর্ষশেষের শেষ দিনে জাঁকিয়ে শীতের রেকর্ড শহর তিলোত্তমার, পারদ...

Kolkata: তৃণমূল আমলে বর্ষশেষের শেষ দিনে জাঁকিয়ে শীতের রেকর্ড শহর তিলোত্তমার, পারদ নামল ১১ ডিগ্রিতে

চলতি মরশুমে শীতবিলাসীদের খুশি করেছে আবহাওয়া। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন শীতে জবুথবু কলকাতাবাসী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতার শীতপ্রেমীরা বছরের শেষ দিনগুলোতে প্রকৃতির হিমের শক্তি অনুভব করলেন। চলতি মরসুমের শীতলতম দিন আজ, বুধবার। ভোরের দিকে পারদ নেমে গেল ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা একদিনের মধ্যে প্রায় ১.৬ ডিগ্রি কমে গেছে এবং স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৮ ডিগ্রি নীচে । গতকাল, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি।

এদিন সকালে শহরতলির রাস্তা ও পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। এই কুয়াশা শহরের যাতায়াতেও সমস্যা সৃষ্টি করছে। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠেনি, যা স্বাভাবিকের তুলনায় ৫.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে, তবে দুপুরের পর আকাশ পরিষ্কার হবে।

আরও পড়ুনঃ ‘আরব বসন্তের’ স্মৃতি উসকে তিন বছর পর ফের বিদ্রোহের আগুন ইরানে

গত কয়েক দিনে হিমেল হাওয়া শহর ও রাজ্যের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে । হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা না থাকার কারণে রাজ্যজুড়ে ঠান্ডা বাড়ছে। যদিও নতুন বছরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে হাড় কাঁপানো ঠান্ডা কিছুটা রেহাই দেবে কি না তা নিশ্চিত নয়।

বর্ষশেষে জাঁকিয়ে শীতের রেকর্ড কলকাতায়। কুয়াশা কাটতেই হুড়মুড়িয়ে নামল রাতের তাপমাত্রা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শুধু এই মরশুমের শীতলতম দিনের রেকর্ডই করল না, ৭ বছরে ডিসেম্বরের শীতলতম দিন হিসাবে উঠে এল কলকাতায়। ১১ ডিগ্রি সেলসিয়াসে নামল কলকাতার পারদ। গত ১০ বছরের পরিসংখ্যান বলছে এর আগে ২০১৬ সালে শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৭ সালে রেকর্ড ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

২০১৯ সালেও ১১ ডিগ্রির পারা ছুঁয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা। সেবার রেকর্ড হয়েছিল ১১.১ ডিগ্রি  সেলসিয়াস। ২০২ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৩ সালে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ২০২৪ সালে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। আর এবার ২০২৫ সালে এখনও পর্যন্ত শীতলতম দিন করে ফেলল ১১ ডিগ্রির রেকর্ড।

আরও পড়ুনঃ বছরের শেষে ফের ট্রেন দুর্ঘটনা; জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতর দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

একইসঙ্গে হয়ে গেল আরও এক নতুন রেকর্ড। কলকাতা দেখল ‘শীতল’ বর্ষশেষ। গত বছর উষ্ণ বর্ষশেষে ৩১ ডিসেম্বর পারদ ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালে ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এবার ২ দশকের ‘শীতলতম বর্ষশেষ’ মহানগরে। এর আগে ২০০৭ সালে পারদ নেমেছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। ২০১২ ও ২০১৯ সালে নেমেছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে।

তবে এই দফায় শীতের কামড় আর বাড়বে না বলেই মনে করছে আবহাওয়া দফতর। আগামী ৩ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সাময়িক ভাবে কমবে ঠান্ডা। ৫ জানুয়ারির পর আবার স্বমেজাজে ফিরবে শীত।

এই মুহূর্তে

আরও পড়ুন