হিন্দুধর্মের সবচেয়ে বড়ো সৌন্দর্য্য কি জানেন??
চিন্তার স্বাধীনতা।
আরও পড়ুনঃ বিপ্লব ঘটান! পুরহিত ছাড়াই নিজেই ঘরে করুন মায়ের আরাধনা, সরস্বতী পুজো পদ্ধতি
বহু ক্ষেত্রে এই স্বাধীনতা এই ধর্ম মানুষকে দেয় এবং তার জন্য মৃত্যুদণ্ড পেতে হয়না। কিন্তু তাইবলে স্বাধীনতা যেনো কখনোই স্বেছচার নাহয় সেটাও লক্ষ্য রাখা হয়েছে।
সরস্বতী পুজো আসছে। লড়াই হচ্ছে সরস্বতী কার বৌ?
এটা প্রথমে বুঝতে হবে সুক্ষদেহধারী দেবতারা আমাদের মতো নন। আমাদের মতো বৌ মা বোন ভাই বাবা দাদা র সম্পর্কও তাঁদের হয়না। এটা নিয়ে কেউ ভাবেনই না। সবসময় স্থূল দেহবুদ্ধি দিয়েই বিচার করেন এবং সেইমতো সিদ্ধান্ত নেন এবং ঝগড়াও করেন অদ্ভুত কনফিডেন্স নিয়ে।
আরও পড়ুনঃ ভুল রুপে সরস্বতী পুজা করছেন নাতো! জেনে নিন প্রতিমার রুপ কেমন হওয়া উচিত
সরস্বতীকে আমাদের নানা পুরান এবং শাস্ত্র নারায়ণী, ব্রহ্মানী, ভৈরবী এবং নদী সবই বলেছে এবং সবকটা স্বরূপকে মান্যতা দিয়েছে। এবার ব্যক্তিকে নিজের ভাবমতো স্বরূপ গ্রহণ করতে হবে। এটা না বুঝলে অন্ধের হাতি দর্শন হয়ে থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে।
বেরোতেই হবে এর থেকে সেটাই সাধনা।





