spot_img
Saturday, 28 February, 2026
28 February
spot_img
HomeখেলাT20I World Cup 2026: ব্যাটে-বলে তাণ্ডব টিম ইন্ডিয়ার; কেঁপে যাওয়া ভারতকে লড়াই-ই...

T20I World Cup 2026: ব্যাটে-বলে তাণ্ডব টিম ইন্ডিয়ার; কেঁপে যাওয়া ভারতকে লড়াই-ই দিতে পারল না জ়িম্বাবোয়ে

রবিবার কলকাতার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় মুখোমুখি। সেটাই কার্যত কোয়ার্টার ফাইনাল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচ খেলতে নামে ভারত (India)। চেন্নাইয়ের চিপকে এমএ চিদম্বরম স্টেডিয়ামে জিম্বাবোয়ের মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। সেমিতে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হবে গুরু গম্ভীরের ছেলেদের। হলও তাই। জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ এবং বিশাল ব্যবধানে জয় পেল ভারত। ফলে সেমির পথ চওড়া হল সূর্যদের। ৭২ রানে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুনঃ সতর্কতা জারি! হ্যাক ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন বাইশ গজে ঝড় তোলেন। সঞ্জু ১৫ বলে ২৪ রান ও অভিষেক ৩০ বলে ৫৫ রান তোলেন। অবশেষে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা।

ঈশান কিষাণ ৩৮(২৪) রান, সূর্যকুমার যাদব ৩৩(১৩) রান, হার্দিক পান্ডিয়া ৫০(২৩) রান ও তিলক বর্মা ৪৪(১৬) রান স্কোরবোর্ডে যোগ করেন। জিম্বাবোয়ের হয়ে রিচার্ড নাগারবা, ব্লেসিং মুজারাবানী, টিনোতেন্ডা মাপোসা ও সিকন্দর রাজা ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে ভারত।

আরও পড়ুনঃ রণক্ষেত্র শিলিগুড়ি! অন্তঃসত্ত্বাকে ‘মার’ সিভিকের, মৃত্যু গর্ভস্থের

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুরুটা বেশ ভালোই করেছিল। তাদিওয়ানাশে মারুমানি ২০(২০) রান তুলে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার ব্রায়ান বেনেট বাইশ গজে টিকে ছিলেন। ৫৯ বলে ৯৭ রান তুলেও কোনও লাভ হয়নি।

অধিনায়ক সিকন্দর রাজা ২১ বলে ৩১ রান স্কোরবোর্ডে যোগ করেন। বাকিরা ব্যাট হাতে ব্যর্থ। ভারতের হয়ে অর্শদীপ সিং ৩ টি, বরুণ চক্রবর্তী, শিবম দুবে ও অক্ষর প্যাটেল ১ টি করে উইকেট সংগ্রহ করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলে হারল জিম্বাবোয়ে।

এই মুহূর্তে

আরও পড়ুন