Wednesday, 1 April, 2026
1 April
HomeকলকাতাED Raid: ভোটের মুখে খাস কলকাতায় আবার নগদ টাকার পাহাড়

ED Raid: ভোটের মুখে খাস কলকাতায় আবার নগদ টাকার পাহাড়

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে খাস কলকাতায় মিলল বিপুল নগদ টাকা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এপ্রিল মাসেই দু দফার ভোট রয়েছে বাংলায়। পুরোদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। এরই মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে খাস কলকাতায় মিলল বিপুল নগদ টাকা। বুধবার এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি।

আরও পড়ুনঃ কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর বদলে গেল একাধিক আসনের সমীকরণ!

জমি দখল সংক্রান্ত মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি। বুধবার সকাল থেকে ইডি হানা দেয় নির্মাণ সংস্থার অফিসে। একসঙ্গে ছয় জায়গায় তল্লাশি চালানো হয় এদিন। তল্লাশি চালানো হয় বালিগঞ্জের ‘ত্রাস’ সোনা পাপ্পু বাড়িতেও। সোনা পাপ্পুর ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতেও পৌঁছে যায় ইডি। কাঁকুলিয়া রোডের বাড়িতে তল্লাশি চলে দীর্ঘক্ষণ। তল্লাশি চলে নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও। সেখান থেকেই উদ্ধার হয়েছে ১ কোটি ২০ লক্ষ টাকা। সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র।

আরও পড়ুনঃ SIR-এর ধাক্কা! বাংলার ১০০ আসনে ‘সাইলেন্ট সুইং’—২০২৬-এ বদলে যেতে পারে ক্ষমতার অঙ্ক

ইডি সূত্রে জানা গিয়েছে, ওই টাকার উৎস কী, তা জানাতে পারেননি ওই ব্যবসায়ী। জয় কামদার সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই ব্যবসায়ীর সঙ্গে শাসক দলের নেতাদের যোগও সামনে আসছে। বিভিন্ন সময়ে একাধিক শাসক দলের অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাঁকে।

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এটা তৃণমূলের টাকা। একইসঙ্গে শুভেন্দুর দাবি, জয় কামদারের সঙ্গে দেবাশিস কুমার, জাভেদ খানের মতো নেতাদের যোগ আছে।

এই মুহূর্তে

আরও পড়ুন