ফের একবার ছুটির দিনে কাজ করছে শিয়ালদা ডিভিশন। এবার পাওয়ার ব্লকের কাজ করা হবে শিয়ালদা ডিভিশনের দক্ষিণ শাখায়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বালিগঞ্জে পুরোনো ফুট ওভারব্রিজ ভেঙ্গে ফেলার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হচ্ছে।
কতক্ষণ পাওয়ার ব্লক থাকবে?
রেলসূত্রে খবর, ১১ এপ্রিল রাত ১০টা বেজে ১৫ মিনিট থেকে ১২ এপ্রিল তারিখ সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৮ ঘন্টার (৪৮০ মিনিট) পাওয়ার এবং ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে।
শনিবার রাতে কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?
- শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: ৩৪৭৫২ ডাউন, ৩৪৭৫৪ ডাউন/৩৪৭৫৫ আপ, ৩৪৭৫৭ আপ।
- শিয়ালদা-ক্যানিং: ৩৪৫৫৪ ডাউন/৩৪৫৫৫ আপ।
- শিয়ালদা-ডায়মন্ড হারবার: ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন/৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ।
- শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ: ৩৪১৬২ ডাউন/৩৪১৬১ আপ।
- শিয়ালদা-সোনারপুর: ৩৪৪৩৬ ডাউন।
আরও পড়ুনঃ বাংলার শিল্প মৃত্তিকায় বৃক্ষরাজ; যামিনী রায়
রবিবার কোন কোন ট্রেন বাতিল?
- শিয়ালদা-সোনারপুর: ৩৪৪১২ ডাউন/৩৪৪১১ আপ।
- শিয়ালদা-: ৩৪৬১২ ডাউন, ৩৪৬১৪ ডাউন/৩৪৬১১ আপ, ৩৪৬১৩ আপ।
- শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ: ৩৪১১৬ ডাউন/ ৩৪১১৫ আপ।
- শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: ৩৪৭১৮ ডাউন/৩৪৭১৭ আপ।
১১ এপ্রিল শনিবার কোন কোন ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে?
- ৩৪৭৫৩ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল,
- ৩৪৫৫৩ আপ ও ৩৪৫৫৭ আপ ক্যানিং-শিয়ালদা লোকাল
- ৩৪৮৫৫ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল
সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
৩৪৫৫০ ডাউন ও ৩৪৫৫২ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল এবং ৩৪৮৫৬ ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
৩৪১৫৯ আপ ও ৩৪১৬৩ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদা লোকাল নিউ আলিপুর (কলকাতা)-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
৩৪১৬৪ ডাউন শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল নিউ আলিপুর (কলকাতা) থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
আরও পড়ুনঃ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ED, কেন্দ্রীয় বাহিনীতে ছয়লাপ, ঘিরে ফেলা হয়েছে চারিদিক
১২ এপ্রিল রবিবার কোন কোন ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হচ্ছে?
৩৪৫১১ আপ, ৩৪৫১৩ আপ ও ৩৪৫১৫ আপ ক্যানিং-শিয়ালদা লোকাল, ৩৪৭১১ আপ, ৩৪৭১৩ আপ ও ৩৪৭১৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল, ৩৪৮১১ আপ, ৩৪৮১৩ আপ ও ৩৪৮১৫ আপ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল সোনারপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
৩৪৫১২ ডাউন শিয়ালদা-ক্যানিং লোকাল, ৩৪৭১২ ডাউন, ৩৪৭১৪ ডাউন ও ৩৪৭১৬ ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৮১২ ডাউন, ৩৪৮১৪ ডাউন ও ৩৪৮১৬ ডাউন শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
৩৪১১২ ডাউন ও ৩৪১১৪ ডাউন শিয়ালদা-কোমাগাতা মারু বজবজ লোকাল নিউ আলিপুর (কলকাতা) থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং ১২.০৪.২০২৬ তারিখে (রবিবার) ৩৪১১১ আপ কোমাগাতা মারু বজবজ-শিয়ালদা লোকাল নিউ আলিপুর (কলকাতা)-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।



