Saturday, 23 May, 2026
23 May
HomeকলকাতাBakrid: ছুটির ক্যালেন্ডারে বড়সড় রদবদল; ২ দিনের বদলে মাত্র ১ দিন বকরি...

Bakrid: ছুটির ক্যালেন্ডারে বড়সড় রদবদল; ২ দিনের বদলে মাত্র ১ দিন বকরি ইদের ছুটি

বকরি ইদের ছুটি দুই থেকে কমিয়ে এক দিন করার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে এক নতুন চর্চার জন্ম দিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে ক্ষমতার অলিন্দ বদলাতেই এবার সরকারি ছুটির ক্যালেন্ডারে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। বকরি ইদ উপলক্ষে এবার আর দু’দিন নয়, মিলবে মাত্র এক দিনের সরকারি ছুটি। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় বকরি ইদের জন্য দু’দিন ছুটি দেওয়ার রেওয়াজ থাকলেও, নতুন বিজেপি সরকার সেই নিয়মে কাঁচি চালাল। তবে নবান্নের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদ পালনের দিন বদলে যাওয়ার কারণেই ছুটির দিন এবং সময়সীমায় এই সংশোধন করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘যুগান্তকারী পরিবর্তনের’ ঘোষণা শুভেন্দুর; বাংলায় চালু হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’

পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের তরফে জারি করা এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিগত ২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে যে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) বকরি ইদ উপলক্ষে টানা দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং চাঁদ দেখার ওপর ভিত্তি করে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার, ২৮ মে বকরি ইদ পালন করা হবে।

সেই কারণেই আগের বিজ্ঞপ্তিতে সংশোধন এনে জানানো হয়েছে, বকরি ইদ উপলক্ষে কেবল ২৮ মে (বৃহস্পতিবার) রাজ্য সরকারি দফতরগুলিতে ছুটি থাকবে। এবং তার আগের দু’দিন, অর্থাৎ ২৬ ও ২৭ মে (মঙ্গলবার ও বুধবার) যে ছুটি ঘোষণা করা হয়েছিল, তা সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। ওই দু’দিন রাজ্যে আর পাঁচটা সাধারণ কর্মদিবসের মতোই সমস্ত সরকারি কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে।

আরও পড়ুনঃ মমতার ‘অহংকার’ ভেঙে গুড়িয়ে দিল শুভেন্দু সরকার

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে এক ঐতিহাসিক রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ২০৭টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিরোধী আসনে থাকা তৃণমূল এবার থমকে গিয়েছে মাত্র ৮০টি আসনে।

রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ও সংস্কারের কাজ শুরু হয়েছে। এই আবহে বকরি ইদের ছুটি দুই থেকে কমিয়ে এক দিন করার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে এক নতুন চর্চার জন্ম দিল।

 

এই মুহূর্তে

আরও পড়ুন