টানটান উত্তেজনা। সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে পুলিশ। কলকাতা পুলিশ নয়, সুদূর শালবনী থেকে এসেছেন পুলিশ আধিকারিকরা। কী কারণে? কোন মামলায় অভিষেকের বাড়িতে আসতে হল জেলার পুলিশকেও, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুনঃ ‘সম্মান না পেলে…,’ তৃণমূলের ভরাডুবিতে I-PAC-কে দুষে বিস্ফোরক অনুব্রত
আজ অভিষেকের বাড়িতে এল শালবনী থানার পুলিশ। কী কারণে তারা হঠাৎ অভিষেকের বাড়িতে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও উপস্থিত রয়েছেন বলেই জানা গিয়েছে। গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
জানা গিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা এদিন তালা ভেঙে অভিষেকের বাড়িতে ঢোকেন। ভিতরে যান ঝাড়গ্রামের শালবনী থানার পুলিশ। কিছুক্ষণ পর শালবনী থানার পুলিশ বেরিয়ে এসে মিনিট পাঁচেক কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কী কারণে পুলিশ এল, তা জানা যায়নি। বাড়ির ভিতরে অভিষেক আছেন বলেই অনুমান। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুনঃ ‘কল্যাণদা মানুষ করেছেন’, অ্যারোগেন্ট ইমেজ ঝেড়ে বিনয়ের বার্তা, নতুন সুর অভিষেকের
গতকাল, শুক্রবারই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে উপস্থিত হয়েছিল সিআইডি। ‘৪ তারিখ ডিজে বাজবে’- এই মন্তব্যের তদন্তে অভিষেকের বাড়িতে নোটিস দিতে আসে সিআইডি। তখন অভিষেক বাড়ি ছিলেন না। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সিআইডি যখন চলে যায়, তখন আসেন অভিষেক। পরে আবার আসেন সিআইডির আধিকারিকরা। তবে নোটিস গ্রহণ করতে অস্বীকার করেন অভিষেক। জানা গিয়েছে, ১৬ তারিখ সকাল ১১টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।


