Monday, 15 June, 2026
15 June
Homeদক্ষিণবঙ্গRation Scam: কিছু মানুষ শুধরাচ্ছে না; উদ্ধার প্রায় ২০ বস্তা চাল

Ration Scam: কিছু মানুষ শুধরাচ্ছে না; উদ্ধার প্রায় ২০ বস্তা চাল

অশোক কীর্তনিয়া মন্ত্রী হওয়ার পর প্রথমেই বলেছিলেন, “না খাউঙ্গা না খানে দুঙ্গা।” এই কড়া বার্তার পরও কিছু মানুষ শুধরাচ্ছে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃণমূল আমলে রেশন দুর্নীতির অভিযোগ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে যেতে হয়েছিল।তারপর পালা বদল হয়। নতুন খাদ্যমন্ত্রী হয়েছেন অশোক কীর্তনিয়া। আর তিনি মন্ত্রী হওয়ার পর প্রথমেই বলেছিলেন, “না খাউঙ্গা না খানে দুঙ্গা।” এই কড়া বার্তার পরও কিছু মানুষ শুধরাচ্ছে না। এবার নদিয়ায় কল্যাণীর মুরাতিপুর এলাকায় রেশনের চাল পাচারের অভিযোগ। শনিবার দুপুরে একটি গুদাম থেকে ২০ বস্তা চাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তারা গাড়িটি আটক করে দ্রুত বিষয়টি কল্যাণী থানায় জানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট গাড়িটিকে আটক করে এবং গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২০ বস্তা চাল।

আরও পড়ুনঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর কল্যাণীর ফ্ল্যাটে পুলিশের অভিযান

স্থানীয়দের অভিযোগ, সরকারি রেশন ব্যবস্থার জন্য নির্ধারিত চাল সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। দীর্ঘদিন ধরেই এলাকায় এ ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল। গত কয়েকদিনেও বিভিন্ন জায়গায় রেশন সামগ্রী পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুনঃ মমতার সামনেই কুণাল-অভিষেক বাদানুবাদ; আওয়াজ শোনা গেল ঘরের বাইরে থেকে

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ চালগুলির উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং পুরো ঘটনার পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন