Tuesday, 30 June, 2026
30 June
HomeখেলাFIFA: কাপ জিতবে পর্তুগাল! তুকতাক ঘানার ওঝার

FIFA: কাপ জিতবে পর্তুগাল! তুকতাক ঘানার ওঝার

আর্জেন্তিনা সমর্থকদের ভুরু কুঁচকেছে, আর পর্তুগাল অনুরাগীদের মুখে ফুটেছে হাসি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশ্বকাপ এলেই মাঠের বাইরে অন্য এক প্রতিযোগিতা শুরু হয়: কে কত বড় ভবিষ্যদ্বাণী করতে পারেন! সেই দৌড়ে পুরনো মুখ ঘানার বিতর্কিত আধ্যাত্মিক গুরু (সাদা বাংলায় ‘ওঝা’) নানা কওয়াকু বোনসাম। আবারও তিনি এমন এক ভবিষ্যদ্বাণী করেছেন, যা শুনে আর্জেন্তিনা সমর্থকদের ভুরু কুঁচকেছে, আর পর্তুগাল অনুরাগীদের মুখে ফুটেছে হাসি।

বোনসামের দাবি, শেষ বত্রিশে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে হারিয়ে দেবে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে। শুধু তাই নয়, তাঁর ঘোষণা—এবারের ট্রফি নাকি লেখা আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে!

আরও পড়ুনঃ এই ভ্যাপসা গরমে স্নান না করে থাকা যায়? ২৮ ঘড়া গঙ্গাজল ও দেড় মণ দুধে স্নান হুগলির শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের 

কেপ ভার্দেই থামবে মেসির যাত্রা

নিজের সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওয় বোনসামের দাবি, আর্জেন্তিনার শিরোপারক্ষার স্বপ্ন শেষ হয়ে যাবে কেপ ভার্দের বিরুদ্ধে নকআউট ম্যাচে। তাঁর কথায়, আফ্রিকার দেশটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটাবে। এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘এই বিশ্বকাপ পর্তুগাল আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ওরাই ট্রফি জিতবে।’ ফুটবলের কৌশল, পরিসংখ্যান বা ফর্ম নয়, বোনসামের ভরসা বরাবরের মতোই অলৌকিক শক্তি। ফলে এই ভবিষ্যদ্বাণী যে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে, তা বলা বাহুল্য।

হ্যারি কেনের পর ফের নতুন দাবি

এই প্রথম নয়। ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে বোনসাম প্রকাশ্যে দাবি করেন, হ্যারি কেনের উপর তিনি অভিশাপ দিয়েছেন, যাতে ইংল্যান্ড অধিনায়ক গোল করতে না পারেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারেননি কেন। পরে অবশ্য ইউ-টার্ন নিয়ে বোনসাম জানান, তিনি অভিশাপ তুলে নিয়েছেন। এমনকি মজার ছলে এও বলেন, ‘হ্যারি শত্রু নয়। আমার একটি সন্তান রয়েছে। খুব শিগগিরই তার নাম হ্যারি কেন রাখব!’

ব্যস, তারপর থেকেই সমাজমাধ্যমে তাঁর ‘রেকর্ড’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন, ‘দেখো, আগেরবার মিলেছিল!’ আবার অনেকের মন্তব্য, ‘ম্যাচের ফল ভবিষ্যদ্বাণী নয়, নিছক কাকতালীয়।’

আরও পড়ুনঃ কালীর পর ‘দোয়াত’ মমতাও জেলে যাবেন! ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

বিশ্বাস, অবিশ্বাস আর বিশ্বকাপের রসদ

বোনসামের মন্তব্য ঘিরে ইতিমধ্যে দুই শিবির তৈরি হয়েছে। একদল সমর্থক বিষয়টিকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছেন। অন্যদের বক্তব্য, হ্যারি কেনের ঘটনার পর অন্তত তাঁর কথা পুরোপুরি উড়িয়ে দেওয়াও কঠিন। অন্যদিকে কেপ ভার্দের আত্মবিশ্বাসও তলানিতে নয়। গ্রুপপর্বে তারা শক্তিশালী স্পেনকে রুখে দিয়েছে। সেই পারফরম্যান্সের পর অনেক নিরপেক্ষ সমর্থকও মনে করছেন, আফ্রিকার দল কড়া টক্কর দিতে পারে। যদিও ময়দানে নেমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানো সম্পূর্ণ অন্য স্তরের চ্যালেঞ্জ।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন