দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের সক্রিয় হয়েছে বর্ষা। বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা কলকাতার উপর দিয়েই অবস্থান করছে, যার প্রভাবে আজ সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং দফায় দফায় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ সোনম ওয়াংচুকের ২৬ দিনের অনশন শেষে প্রত্যাহার
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও উপকূলবর্তী জেলাগুলিতে। এই এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অল্প সময়ের মধ্যে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।
মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯°C এবং সর্বনিম্ন ২৫°C-এর আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গরম ও অস্বস্তি অনেকটাই কম থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ মধ্য়রাতে মোদীর বার্তা; আজ বড় সিদ্ধান্তের ইঙ্গিত
নতুন কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সতর্কতা জারি হলে দ্রুত আপনাদের জানানো হবে।
আজ জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে যাঁরা বাইরে বেরোবেন, তাঁরা অবশ্যই সঙ্গে ছাতা বা রেইনকোট রাখুন এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করা এড়িয়ে চলুন।


