Friday, 24 July, 2026
24 July
Homeআবহাওয়াWeather: ভাসবে কলকাতা! অ্যালার্ট জারি হয়ে গেল

Weather: ভাসবে কলকাতা! অ্যালার্ট জারি হয়ে গেল

রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সপ্তাহের মাঝামাঝি থেকে শুরু হয়েছে বৃষ্টি, সপ্তাহন্তেও সেই বৃষ্টির ছুটি নেই। দক্ষিণবঙ্গে এখন সক্রিয় বর্ষা। তার জেরেই রাতভর বৃষ্টি হল রাজ্যের বিভিন্ন অংশে। আজ, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। আজও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এখনই বৃষ্টি কমছে না দক্ষিণবঙ্গে।

বর্তমানে পশ্চিমবঙ্গ–উড়িষ্যা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী সময়ে এটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামী ২৪–৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

আরও পড়ুনঃ ফাটল আন্দোলনে, আরশলার সঙ্গে মতপার্থক্য সোনম ওয়াংচুকের

সম্ভাব্য প্রভাবিত জেলা:

পূর্ব মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

উত্তর ২৪ পরগনা

দক্ষিণ ২৪ পরগনা

কলকাতা

হাওড়া

হুগলি

ঝাড়গ্রাম

দফায় দফায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩-৪ দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ  কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।  ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও। এই তিন জেলায় একদিনেই ২০০ মিমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা।

আগামিকাল উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারও কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়

আরও পড়ুনঃ ঘরে ফেরার আনন্দ; মাসির বাড়ি থেকে নিজ ধামে ফিরছেন প্রভু জগন্নাথ

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে

সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।  সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে

 

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন