Monday, 27 July, 2026
27 July
Homeআবহাওয়াWeather: দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়ছে ক্রান্তীয় ঝড়; প্রবল দুর্যোগের সতর্কতা

Weather: দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়ছে ক্রান্তীয় ঝড়; প্রবল দুর্যোগের সতর্কতা

আপনাদের এলাকায় বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়ছে ক্রান্তীয় ঝড়

মাতলা নদীর মোহনায় অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ, যা ক্রমশ শক্তি সঞ্চয় করে দক্ষিণবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে।

বর্তমান অবস্থান: কলকাতা থেকে প্রায় ১৬৫ কিমি দক্ষিণ-পূর্ব, কন্টাই থেকে ১০৯ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে, সাগরদ্বীপ থেকে ৮১ কিমি দক্ষিণ-পূর্বে

নিম্নচাপ কেন্দ্রের চারপাশে একটানা ৫৫–৬৫ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে। এর প্রভাবে বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল রয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্ভাব্য স্থলভাগ অতিক্রমের সময়: আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে সাগরদ্বীপ সংলগ্ন এলাকা ছুঁয়ে পূর্ব মেদিনীপুরের কন্টাই উপকূল অতিক্রম করতে পারে।

সম্ভাব্য প্রভাব:

দক্ষিণ ২৪ পরগনা

পূর্ব মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর

ঝাড়গ্রাম

উপরোক্ত জেলাগুলিতে অতিভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পাশাপাশি ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকা ও উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুল শিক্ষায় নতুন পরিবর্তনের ঘোষণা, বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে সরকার

প্রবল দুর্যোগের সতর্কতা: পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম সর্বোচ্চ ঝুঁকিতে

অতি গভীর নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার উল্লেখযোগ্য অবনতি হতে চলেছে।

সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা (১০০%)

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম

ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা।

ঘণ্টায় ৫০–৬০ কিমি বা তারও বেশি বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী ও নিচু এলাকায় বিশেষ সতর্কতা প্রয়োজন।

উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা (৭৫%)

হাওড়া ও হুগলি

মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা (৫০%)

কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া

হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

দমকা হাওয়ার বেগ ৪০–৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

আরও পড়ুনঃ আরশোলা কি অতীত! ককরোচের পর এবার আসছে E20 জনতা পার্টি

কম ঝুঁকিপূর্ণ এলাকা (২৫%)

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান

 বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা।

সতর্ক থাকুন

অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলুন।

উপকূল ও নদী সংলগ্ন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও দুর্বল কাঠামোর কাছ থেকে দূরে থাকুন।

স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন।

এই মুহূর্তে

আরও পড়ুন