Monday, 27 July, 2026
27 July
Homeদক্ষিণবঙ্গBally Bridge: বালি ব্রিজে জরুরি মেরামতি; ৪৫ দিনের জন্য বদলাচ্ছে ৩০টি রুটের...

Bally Bridge: বালি ব্রিজে জরুরি মেরামতি; ৪৫ দিনের জন্য বদলাচ্ছে ৩০টি রুটের বাস চলাচল

জননিরাপত্তার কথা মাথায় রেখেই এই দ্রুত মেরামতির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা:

বালি ব্রিজের (বিবেকানন্দ সেতু) ডেক স্ল্যাবের জরুরি মেরামতি কাজের জন্য আগামী সোমবার থেকে হাওড়ার বাস চলাচলে বড়সড় রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু ও সড়ক সুরক্ষার স্বার্থে আগামী প্রায় ৪৫ দিন দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোড ও বম্বে রোডগামী হাওড়ার প্রায় ৩০টি বাস বালি ব্রিজের পরিবর্তে পাশেই অবস্থিত নিবেদিতা সেতু দিয়ে চালনা করা হবে।

পূর্ত দফতর সূত্রে খবর, ৫৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অ্যাপ্রোচ রোডে ভারী গাড়ির প্রবেশ রুখতে একটি হাইট বার বসানো হবে। তবে বাস চলাচলে নিব্দ্ধতা থাকলেও মোটরবাইক এবং ছোট চারচাকা গাড়িগুলি আগের মতোই সাধারণ নিয়ম মেনে বালি ব্রিজ দিয়ে চলাচল করতে পারবে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়ছে ক্রান্তীয় ঝড়; প্রবল দুর্যোগের সতর্কতা

জননিরাপত্তার কথা মাথায় রেখেই এই দ্রুত মেরামতির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি পূর্ত দফতর, হাওড়া ট্র্যাফিক পুলিশ এবং বাস মালিক সংগঠনগুলির মধ্যে এ বিষয়ে একটি যৌথ পরিদর্শন ও বৈঠক সম্পন্ন হয়েছে। এই সাময়িক পরিবর্তনের কারণে যাত্রীদের যাতে দুর্ভোগে পড়তে না হয়, সে কথা বিবেচনা করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) কাছে বেশ কিছু বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বাসগুলিকে নিবেদিতা সেতু ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি টোল মকুব করা এবং বালি হল্ট স্টেশনের কাছে যাত্রী ওঠানামার জন্য জাতীয় সড়কের নির্দিষ্ট অংশ ব্যবহারের আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুল শিক্ষায় নতুন পরিবর্তনের ঘোষণা, বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে সরকার

বালি ব্রিজ ট্র্যাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বালি হল্ট স্টেশন সংলগ্ন এলাকা থেকে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাস ধরতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখা হবে। এই সিদ্ধান্ত প্রসঙ্গে অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির জেলা সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার পাত্র জানান, জনস্বার্থ এবং সুরক্ষার কথা ভেবেই সাময়িকভাবে বাস চলাচলের এই বিকল্প রুট গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৩২ সালের ডিসেম্বরে চালু হওয়া ঐতিহাসিক এই বিবেকানন্দ সেতু হাওড়ার বালি ও উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বরকে যুক্ত করেছে। সড়ক ও রেলপথের জোড়া পরিবহণ ব্যবস্থার এই শতবর্ষ ছুঁই-ছুঁই সেতুর ওপর চাপ কমাতে ২০০৭ সালে পাশেই তৈরি হয় নিবেদিতা সেতু। এবার দীর্ঘদিনের পুরনো এই সেতুর কাঠামোগত সুরক্ষার স্বার্থেই ডেক স্ল্যাব মেরামতির সিদ্ধান্ত নিল প্রশাসন।

এই মুহূর্তে

আরও পড়ুন