Monday, 27 July, 2026
27 July
Homeউত্তরবঙ্গSiliguri: "বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকেরা" নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী

Siliguri: “বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকেরা” নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী

সিকিম টানেল দুর্ঘটনা; নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারকে ২১ লক্ষ টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, নিজস্ব সংবাদদাতা, নাগরাকাটা:

সিকিমে টানেল দুর্ঘটনায় প্রাণ হারানো উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির পাশে দাঁড়িয়ে বড় অঙ্কের আর্থিক সাহায্য ও কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মেটেলি ও নাগরাকাটা ব্লকের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তিনি পরিবারপিছু মোট ২১ লক্ষ টাকার সহায়তা প্যাকেজ এবং সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়ার কথা জানান। একই সঙ্গে রাজ্যের ১০ সপ্তাহের নতুন সরকারের শিল্প ও কর্মসংস্থানের পরিকল্পনার কথা তুলে ধরে ভিনরাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বভূমে ফিরে আসার আবেদন জানান তিনি।

আরও পড়ুনঃ বৃষ্টিপাত শুরু; গভীর নিম্নচাপের প্রভাব পড়তে শুরু দক্ষিণবঙ্গে!

আর্থিক সহায়তা ও চাকরি ঘোষণা সিকিমের দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে ১১ জনই উত্তরবঙ্গের বাসিন্দা। মৃতদের পুনর্বাসনে কেন্দ্র, রাজ্য ও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার যৌথ উদ্যোগে এই সহায়তা প্রদান করা হচ্ছে:

  • রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা।

  • কেন্দ্র ও সিকিম সরকার: সিকিম সরকার ৪ লক্ষ এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা।

  • ঠিকাদার ও রাষ্ট্রায়ত্ত সংস্থা:প্যাটেল প্রাইভেট লিমিটেড’ ও সংশ্লিষ্ট সংস্থা যৌথভাবে ১০ লক্ষ টাকা।

  • কর্মসংস্থান: নিহত ৭ জনের পরিবারকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে এবং শারীরিক মাপকাঠিতে ছাড় না পাওয়া ৪ জনকে সিভিক ভলান্টিয়ার্স পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

টানেল দুর্ঘটনা ও উদ্ধারকাজ টানেলে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনাকে একটি অনাকাঙ্ক্ষিত ‘দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার পর থেকেই সিকিম সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হয়েছিল। ভারতীয় সেনা, সিকিম প্রশাসন ও পশ্চিমবঙ্গ খনি দফতরের বিশেষজ্ঞ দল যৌথভাবে উদ্ধারকার্য পরিচালনা করে।

আরও পড়ুনঃ ‘এই জয় কার্গিলের..,’ পাকিস্তান-বধ করে শহিদদের শ্রদ্ধার্ঘ্য জাদুমণির

“বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকেরা” ঝুঁকিপূর্ণ কাজের জন্য ভিনরাজ্যে না যাওয়ার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১০ সপ্তাহের এই সরকার ধীরে ধীরে রাজ্যে কাজের সুযোগ তৈরি করছে। আপনারা বাংলায় ফিরতে শুরু করুন, কারখানা ও সরকারি চাকরি নিশ্চিত করা হবে।” ওবিসি জটিলতা বিধানসভায় নতুন আইন এনে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে মেটানো হয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি, জব কার্ডে বছরে ১২৫ দিনের কাজ ও ৩০০ টাকা দৈনিক মজুরির ব্যবস্থার কথা জানান তিনি।

১৬ই আগস্ট ‘আয়ুষ্মান দিবস’ স্বাস্থ্য পরিষেবার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৬ অগস্ট রাজ্যে ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালিত হবে। তিনি জানান, রাজ্যের প্রায় ৪০ লক্ষ প্রবীণ নাগরিককে ‘আয়ুষ্মান ভারত’ কার্ড দেওয়া হচ্ছে এবং যাঁরা এর আওতায় আসবেন না, তাঁদের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধার জন্য ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’ চালু করছে রাজ্য।

উত্তরবঙ্গের শিল্পায়ন ও চা বাগান উত্তরবঙ্গের অর্থনীতি চাঙ্গা করতে মাখানা, আনারস, ভুট্টা ও তুলাইপাঞ্জি চালকে ঘিরে একাধিক ফুড প্রসেসিং ইউনিট গড়ার কথা জানান শুভেন্দু অধিকারী। এ ছাড়া আইসক্রিম কারখানার জন্য ‘আমূল’-কে জমি বরাদ্দ করা হয়েছে। বন্ধ থাকা চা বাগানগুলির পুনরুজ্জীবনে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা’য় ৩৩০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে তিনি আশাপ্রকাশ করেন যে আগামী ২-৩ মাসের মধ্যে বন্ধ ২৫টি চা বাগানের মধ্যে ১০-১২টি পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন