Tuesday, 28 July, 2026
28 July
Homeউত্তরবঙ্গNorth Bengal: জলপাইগুড়িতে নতুন বিশ্ববিদ্যালয় ও পুজোয় বন্ধ চা বাগান খোলার ঘোষণা...

North Bengal: জলপাইগুড়িতে নতুন বিশ্ববিদ্যালয় ও পুজোয় বন্ধ চা বাগান খোলার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আইসক্রিম কারখানা তৈরির জন্য উত্তরবঙ্গে 'আমূল'-কে ১৫ একর জমি দেওয়া হচ্ছে, যার জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল্পেশ মন্দিরে পুজো দেওয়ার পর জল্পেশ ময়দানের সংবর্ধনা অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের শিক্ষাকাঠামো ও শিল্পায়নে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়িতে একটি নতুন বিশ্ববিদ্যালয় গড়া, বন্ধ চা বাগান চালু করা এবং একাধিক শিল্পভিত্তিক উদ্যোগের মাধ্যমে উত্তরবঙ্গকে সাজিয়ে তোলার বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ “বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকেরা” নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী

জলপাইগুড়িতে নতুন বিশ্ববিদ্যালয়: বর্তমানে জলপাইগুড়ির বহু শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভর করতে হয়। এই সমস্যার সমাধানে জেলাতেই একটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মঞ্চ থেকেই জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়কে উপযুক্ত জমি খোঁজার দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জলপাইগুড়িতে একটা ইউনিভার্সিটি বানানো দরকার। নাহলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অনেককে পড়তে যেতে হয়। একটা জায়গা দেখে দিন, আমরা আছি।”

শিল্পায়ন ও কর্মসংস্থানে নজর: উত্তরবঙ্গের অর্থনৈতিক সার্বিক বিকাশে বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ার কথা পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান:

  • আইসক্রিম কারখানা তৈরির জন্য উত্তরবঙ্গে ‘আমূল’-কে ১৫ একর জমি দেওয়া হচ্ছে, যার জমি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে।

  • মালদায় লিচু প্রক্রিয়াকরণের বিশেষ কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি তুলাইপাঞ্জি চাল, আনারস ও ভুট্টাভিত্তিক শিল্পের কাজ এগোচ্ছে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ৩০,০০০ কোটি টাকার মেগা বিনিয়োগ: ৩টি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন দিল রাজ্য সরকার

পুজোর আগেই খুলবে ১০-১২টি বন্ধ চা বাগান: উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য আশার আলো দেখিয়ে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য সরকার ও টি বোর্ডের বিশেষ উদ্যোগে দুর্গাপুজোর আগেই বন্ধ থাকা ২৫টি চা বাগানের মধ্যে অন্তত ১০ থেকে ১২টি খুলে দেওয়া সম্ভব হবে। এই বিষয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং চা বোর্ডের চেয়ারম্যানের সমন্বয়ে প্রয়োজনীয় আলোচনা ও পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শিলিগুড়িতে নতুন ফ্লাইওভার চালু: উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে শিলিগুড়ির বর্ধমান রোডে এয়ার ভিউ মোড় ও ঝঙ্কার মোড়ের সংযোগকারী নবনির্মিত ওভারব্রিজ বা রেলরোড ব্রিজটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে সাধারণ মানুষের চলাচলের জন্য চালু করে দেন মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন