Friday, 31 July, 2026
31 July
HomeকলকাতাED Raid: ভোর হতেই কলকাতায় ইডি-র মেগা তল্লাশি, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে খিদিরপুর-শর্ট...

ED Raid: ভোর হতেই কলকাতায় ইডি-র মেগা তল্লাশি, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে খিদিরপুর-শর্ট স্ট্রিট

সকাল থেকেই ইডির এই ঝটিকা অভিযানে কলকাতার ব্যবসায়ী মহল ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

শুক্রবার সাতসকালে কলকাতার একাধিক নামী ব্যবসায়ীর বাড়ি ও কার্যালয়ে একযোগে জোরদার অভিযানে নামল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। খিদিরপুর এবং মধ্য কলকাতার শর্ট স্ট্রিট-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ন এলাকায় ভোর হতে না হতেই শুরু হয়েছে এই টানা তল্লাশি অভিযান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুনঃ লালবাগে মাঝরাতে পুলিশের সার্জিকাল স্ট্রাইক; কাটমানি কাণ্ডে গ্রেফতার লাল চুল প্রাক্তন প্রধান

ভোররাতেই কনভয় নিয়ে রওনা: ইডি সূত্রের খবর, শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ নিউটাউনের সিআরপিএফ (CRPF) ক্যাম্প থেকে ইডির বেশ কয়েকটি বিশেষ প্রতিনিধি দলের একটি বিশাল কনভয় বের হয়। সূর্য ওঠার আগেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে শহরের একাধিক ঠিকানায় পৌঁছে যান আধিকারিকেরা।

কাগজপত্র ও নথিপত্র খতিয়ে দেখা: অভিযান চলাকালীন তদন্তকারীরা ব্যবসায়ীদের বাড়ি ও দপ্তরের আর্থিক লেনদেনের নথিপত্র, ব্যাংকের ডিটেইলস এবং ডিজিটাল নথি পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি উপস্থিত ব্যবসায়ীদের পরিবারের সদস্য ও সংস্থার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ আরও সোজা শিয়ালদহে যাতায়াত; রেলের বড় পদক্ষেপ

অভিযানের নেপথ্য কারণ স্পষ্ট নয়: ঠিক কোন আর্থিক দুর্নীতি বা তছরুপের মামলার সূত্রে এই স্পেশাল ড্রাইভ চালানো হচ্ছে, সে বিষয়ে ইডির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। পাশাপাশি নির্দিষ্ট কোন কোন শিল্পপতি বা ব্যবসায়ীর বাড়ি এই অভিযানের লক্ষ্য, তাও স্পষ্ট নয়।

তবে সকাল থেকেই ইডির এই ঝটিকা অভিযানে কলকাতার ব্যবসায়ী মহল ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতি এবং তল্লাশি শেষ হলে ইডির পক্ষ থেকে এই বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন