Monday, 2 November, 2026
2 November
HomeকলকাতাKolkata: পুলিশ সুপারকে আক্রমণ ও হুমকির অভিযোগ; লালবাজারে অভিষেক-মমতার বিরুদ্ধে এফআইআর অখিল...

Kolkata: পুলিশ সুপারকে আক্রমণ ও হুমকির অভিযোগ; লালবাজারে অভিষেক-মমতার বিরুদ্ধে এফআইআর অখিল ভারত হিন্দু মহাসভার

অভিযোগ দায়েরের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী শাসকদলের তীব্র সমালোচনা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ রাজ্য ও রাজনীতি সংক্রান্ত প্রতিবেদন:

পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার (SP) পাপিয়া সুলতানাকে কুরুচিকর ভাষায় ব্যক্তিগত আক্রমণ এবং একাধিক পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে চরম আইনি ও রাজনৈতিক উত্তাপ ছড়ালো রাজ্যে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজার সাইবার সেল সহ শহরের একাধিক থানায় এফআইআর (FIR) দায়ের করলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী।

আরও পড়ুনঃ  ‘হাতে আর সময় নেই; মে ডে, মে ডে’; গগনভেদী আর্তনাদ! মুহূর্তেই ৩৫ ফুট উচ্চতা থেকে রাস্তায় আছড়ে পড়ল বিমান

১. অভিষেকের মন্তব্য ও বিতর্কের সূত্রপাত

সম্প্রতি গণমাধ্যমের সামনে রাজ্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • হুমকি ও নাম লিখে রাখার অভিযোগ: অভিষেক দাবি করেন, রাজ্য পুলিশ আধিকারিকদের একটি অংশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে এবং পুরস্কৃত হওয়ার লোভে তৃণমূল কর্মীদের ওপর মিথ্যা মামলা দিয়ে অকথ্য অত্যাচার চালাচ্ছে। এমন পক্ষপাতদুষ্ট পুলিশকর্মীদের নাম খাতায় লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের থেকে সব হিসেব বুঝে নেওয়া হবে বলে প্রকাশ্যে বার্তা দেন তিনি।

  • পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ: এই আক্রমণ পর্বের সবচেয়ে তীব্র নিশানা ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মহিলা আইপিএস (IPS) আধিকারিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ টেনে এনে কুরুচিকর ভাষায় তাঁকে আক্রমণ করেছেন।

২. হিন্দু মহাসভার আইনি পদক্ষেপ ও ১০টি থানায় অভিযোগ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হাদি কাণ্ড’ সংক্রান্ত মন্তব্যের জেরে আইনি লড়াইয়ে নামল অখিল ভারত হিন্দু মহাসভা।

  • একাধিক থানায় অভিযোগ: কালীঘাট, হরিদেবপুর, হেয়ার স্ট্রিট, কসবা, বাঁশদ্রোণী, গল্ফগ্রীন সহ কলকাতার প্রায় ১০টি থানা এবং লালবাজারের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী।

  • রাজনৈতিক নজির: রাজ্য রাজনীতিতে এই প্রথম তৃণমূলের দুই শীর্ষ মুখ—মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লালবাজারে পুলিশি এফআইআর দায়ের করে নতুন নজির স্থাপন করার দাবি জানিয়েছে এই হিন্দুত্ববাদী সংগঠনটি।

আরও পড়ুনঃ চারপাশে রণক্ষেত্র, ঢাকার মিরপুর-১০-এর সংঘর্ষের মাঝে এক বাঙালি মায়ের অদম্য সংগ্রামের ছবি

৩. “ক্ষমতার দম্ভ ও অহংকার এখনো মজ্জাগত”: তোপ চন্দ্রচূড় গোস্বামীর

অভিযোগ দায়েরের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তৃণমূলের তীব্র সমালোচনা করেন।

  • প্রাক্তন সরকারের হ্যাংওভার: ডক্টর গোস্বামী বলেন, “তৃণমূল দলটা দীর্ঘদিন ধরে ধমকানি, চমকানি ও রক্তপাতের রাজনীতি চালিয়ে আসছে। ২০২১-এর নির্বাচন-উত্তর হিংসায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, নারী নির্যাতন এবং পুলিশকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করার ছবি দেশ দেখেছে। কিন্তু তৃণমূল যে এখন আর ক্ষমতায় নেই, সেই হ্যাংওভার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেকের এখনও কাটেনি।“

  • গুণ্ডাদের ভাষায় কথা ও জনাদেশকে অপমান: তিনি আরও যোগ করেন, ভোটে হেরে যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অবৈধ উপায়ে জেতা নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে যেতে পর্যন্ত ভয় পাচ্ছেন। দল মৃত জেনেও ভবিষ্যতে সরকার গঠনের যে কথা উনি বলছেন তা পাগলের প্রলাপ। ক্ষমতায় না থাকলেও ক্ষমতার অহংকার মজ্জাগত বলেই উনি এখনো গুণ্ডাদের ভাষায় পুলিশ ও মহিলা আধিকারিকদের আক্রমণ করছেন।

  • ডিম থেরাপির ভয় ও মুখ্যমন্ত্রী শুভেন্দুকে অপবাদ: গোস্বামীর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ‘ভোট চুরি’র মিথ্যা অপবাদ দিয়ে পিপলস্ ম্যান্ডেট বা জনাদেশকে অপমান করা হচ্ছে। একসময় পশ্চিমবঙ্গবাসীকে গোলাম ভাবা পিসি-ভাইপো আজ ‘ডিম থেরাপি’র ভয়ে কালীঘাটের বাড়ির বাইরে বের হতেও আতঙ্কিত বোধ করছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন