বাইকের পর এবার গাড়ি। প্রথম দফা ভোটের আগের দিনই নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। শুধুমাত্র ভোটের দিন নয়, তার আগের দিন থেকেই গাড়ি নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হল। রাস্তায় গাড়ি বের করতে গেলে মানতে হবে নিয়ম। তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথাও বলা হয়েছে। এর আগে বাইক বা স্কুটি চলাচলের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছিল। ৪৮ ঘণ্টা আগে থেকেই বাইক চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
আরও পড়ুনঃ SIR ক্ষোভে ভেসে যাবে চাকরি চুরি, ধর্ষণ, ভাঙন? ১৫২ আসনে ‘নয়া’ ভোট দেখবে বাংলা?
কী নির্দেশ কমিশনের?
গাড়ি নির্দিষ্ট অথরিটিতেত রেজিস্টার করা থাকতে হবে।
থাকতে হবে জেলাশাসক বা রিটার্নিং অফিসারের দেওয়া পারমিট। সেটা গাড়ির সামনে ডিসপ্লে করে রাখতে হবে।
বাকি আর কোনও গাড়ি অনুমোদন পাবে না।
কোন কোন ক্ষেত্রে ছাড়?
ব্যক্তিগত ব্যবহারের গাড়ি।
অসুস্থ বা বিশেষভাবে সক্ষম মানুষদের ব্যবহারের গাড়ি।
জরুরি কাজের জন্য ব্যবহৃত গাড়ি।
পাবলিক ট্রান্সপোর্ট।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে নির্বাচন আবহে মোতায়েন ৭৮৮ কোম্পানি কেন্দ্রিয় বাহিনী
বাইকের ক্ষেত্রে কী বলা হয়েছে?
কোনও বাইক র্যালি করা যাবে না। সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বেরনো যাবে না। শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজন, সন্তানকে স্কুল থেকে আনার প্রয়োজনে রাস্তায় বাইক নিয়ে বেরনো যাবে। প্রয়োজন ছাড়া বাইকের পিছনের আসনেও কাউকে বসানো যাবে না।



