Monday, 27 April, 2026
27 April
Homeদক্ষিণবঙ্গDiamond Harbour: স্যাটা ভাঙতে সিংঘম…! ইতিমধ্যেই মাঠে

Diamond Harbour: স্যাটা ভাঙতে সিংঘম…! ইতিমধ্যেই মাঠে

আজয় পাল শর্মা স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “জনগণকে হুমকি দেওয়ার সাহসও দেখাবেন না। আমি জাহাঙ্গিরের মতো গুন্ডাদের সতর্ক করছি। কোনো অভিযোগ পেলে সবচেয়ে বড় গুন্ডাকেও ছাড়ব না।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

খবরটা গতকালই বঙ্গবার্তা সবার আগে জানিয়েছিল। ভোট-হিংসার জন্য কুখ্যাত দক্ষিণ ২৪ পরগণাতে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাটাতে, উত্তর প্রদেশের সিংঘম IPS, অজয় পাল শর্মাকে শেষ বেলায় আমদানি করেছে কমিশন।

কে এই অজয় পাল শর্মা ? উত্তর প্রদেশ ক্যাডারের IPS অফিসার। বাড়ি পাঞ্জাবের লুধিয়ানায়। ডাক্তারি পাশ করে, UPSC পরীক্ষা দিয়ে IPS অফিসার হন। অজয়ের ভাই IAS। উত্তরপ্রদেশ ক্যাডার।

আরও পড়ুনঃ বঙ্গে যোগীর দোর্দণ্ডপ্রতাপ ‘সিংঘম’! সেনাপতি গড়ে এনকাউন্টার স্পেশালিস্ট পাঠাল কমিশন

অজয় পাল শর্মা ২০১১ সালে IPS হয়ে, উত্তরপ্রদেশ পুলিশে যোগ দেন। শুরু থেকেই অজয়, গুণ্ডা, মাস্তান, মাফিয়াদের যম। এ পর্যন্ত ১০০ র বেশি এনকাউন্টার করেছেন। এর বেশির ভাগই অবশ্য হাফ এনকাউন্টার। এই হাফ এনকাউন্টার, উত্তর প্রদেশে পরিচিত শব্দ বন্ধ। হাফ এনকাউন্টার মানে পায়ে গুলি।

শোলে সিনেমার সেই ডায়ালগ মনে আছে ?

ইহাঁ সে পচাস পচাস কোষ দূর গাঁও মে, যব বচ্চা রাত কো রোতা হ্যায়, তো মা কহতি হ্যায়, বেটে সো যা, সো যা নহি তো গব্বর সিং আ যায়েঙ্গে….

অজয় পাল শর্মার নাম শুনলেই উত্তর প্রদেশের “দুষ্টুরা” সব তেমনই নেতিয়ে পড়ে। দুর্নীতিগ্রস্ত নিচুতলার পুলিশ কর্মীরাও অজয়ের হাতে টাইট। এ পর্যন্ত ৬৩ জন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করে, বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন অজয়। উত্তর প্রদেশের বিভিন্ন জেলা সামলে, অজয় সিংঘম পাল শর্মা এখন প্রয়াগরাজের যুগ্ম পুলিশ কমিশনার।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমে গেছেন অজয়। দক্ষিণ চব্বিশ পরগণার কুখ্যাত সব গ্রামে ঘুরছেন। মুখে একটাই হুংকার….

কান খোল কর শুন লো। কই অগর এক ভি ভোটার কো ধমকাতে হো, তো যো অ্যাকশন হোগা, তব রোনা পস্তানা নাহি। মানে, সুধার যা, নাহি তো….

দক্ষিণ ২৪ পরগণার “দুষ্টুরা” সব সাবধান। অজয় পাল শর্মা তোমাদের সিলেবাসে নেই।

আরও পড়ুনঃ বিস্ফোরক দাবি পুলিশ রিপোর্টে! মিতালির উপর হামলা ‘সাজানো ঘটনা’

প্রথম দফার মতোই দ্বিতীয় দফার আগেও নাক কাটা, কান কাটা, হাফ পেটো, ফুল পেটোদের গ্যারাজে ভরতে শুরু করেছে পুলিশ। এখন পর্যন্ত গ্রেফতার দেড় হাজারেরও বেশি। পরশু ভোর পর্যন্ত সংখ্যাটা ২ হাজার ছাড়িয়ে গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

নির্ভয়, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে এবার শপথ নিয়েছে কমিশন। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার অভিযোগে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সন্দীপ গড়াই সহ পাঁচ পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে কমিশন। কমিশনের নির্দেশনামায় একটা লাইন খুব গুরুত্বপূর্ণ। IPS সন্দীপ গড়াইয়ের ক্ষেত্রে, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ, ভারত সরকারের কর্মীবর্গ দফতরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। মানে, ভোট মিটলেও, বিভাগীয় তদন্ত চলবে।

নীতি শিক্ষা….

ওয়াক্ত হ্যায়। সুধর যাইয়ে। নাহি তো….

পুনশ্চ : অজয় পাল শর্মার পোষ্য, মহাকায় এক ষাঁড়। রোজ সেই ষাঁড়কে পুজো করেই দিন শুরু হয় সিংঘমের। তবে নির্বাচন কমিশন ২৪ ঘণ্টার নোটিশে দক্ষিণ ২৪ পরগণা পৌঁছনোর নির্দেশ দেওয়ায়, আপাতত পোষ্যকে প্রয়োগরাজের সরকারি বাংলোতেই রেখে এসেছেন সিংঘম।

এই মুহূর্তে

আরও পড়ুন