রাজ্যে বড়সড় জঙ্গি হামলা ও নাশকতার ছক বানচাল করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। আজ শুক্রবার সকালে বর্ধমানের নবাবহাট সংলগ্ন রেনেসাঁ হাইজিং চত্বরে ঝটিকা অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’ (Jaish-e-Mohammed)-এর সদস্য হামিদ মণ্ডলকে গ্রেফতার করলেন বেঙ্গল এসটিএফ-এর গোয়েন্দারা।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান ও চাঞ্চল্যকর তথ্য: ইন্টেলিজেন্স ইনপুট ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন সকালে রেনেসাঁ আবাসনে অভিযান চালায় এসটিএফ-এর বিশেষ টিম। হাতেনাতে পাকড়াও করা হয় পলাতক এই জঙ্গিকে।
এসটিএফ সূত্রে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য:
-
নেতা-নেত্রীরাই প্রধান নিশানায়: পশ্চিমবঙ্গের একাধিক প্রথম সারির রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা হামিদ এবং তার চক্রের সরাসরি টার্গেটে ছিলেন বলে অনুমান করছেন তদন্তকারীরা।
-
স্লিপার সেল ও পরিকাঠামো তৈরি: আবাসনটিকে আস্তানা হিসেবে ব্যবহার করে সে রাজ্যে জৈশ-ই-মহম্মদের স্লিপার সেল তৈরি করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ব্লু-প্রিন্ট সাজানোর কাজে যুক্ত ছিল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ “সরকার বদলে দেব”; কড়া হুমকি CJP প্রধানের
পরবর্তী পদক্ষেপ: ধৃত হামিদ মণ্ডলের থেকে কী কী নথিপত্র, ইলেকট্রনিক গ্যাজেট বা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখছেন আধিকারিকেরা। রাজ্য জুড়ে আর কোথায় কোথায় তার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে এবং কারা তাকে স্থানীয়ভাবে সাহায্য করছিল, তা বের করতে তাকে হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। জনবহুল বর্ধমান শহর থেকে জৈশ জঙ্গির গ্রেফতারিতে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।


