Sunday, 24 May, 2026
24 May
HomeকলকাতাBJP: তৃনমূলের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ! সাবধান BJP, বেনোজল ঢুকছে, দায়ী...

BJP: তৃনমূলের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ! সাবধান BJP, বেনোজল ঢুকছে, দায়ী স্থানীয় নেতারা

তৃনমূলের যে নেতারা বিজেপিতে ঢুকবে আর সেটার জন্য দায়ী সেই এলাকার বিজেপির নেতারা থাকবে....

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃনমূলের নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ?

কিন্তু এরপরও তৃনমূলের নেতারা কিভাবে বিজেপিতে ঢুকবে আসুন সেটা জেনে নিন, আর তৃনমূলের যে নেতারা বিজেপিতে ঢুকবে আর সেটার জন্য দায়ী সেই এলাকার বিজেপির নেতারা থাকবে….

এখন তৃনমূলের নেতারা চুপ করে বসে থাকবে, জনগনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, প্রয়োজনীয় কাজকর্ম করে দেবে, ধার্মিক অনুষ্ঠানে বেশী করে চাঁদা দেবে, বাড়ীতে শান্তি যজ্ঞ করে জনগণকে নিমন্ত্রণ করবে, পাড়ায় বিপদ হলে ঝাঁপিয়ে পড়বে, সরকারী প্রকল্পের ফর্ম পূরন করে দেবে, আর জনগণ দেখবে এই লোকটা তো আমাদের এতকিছু সাহায্য করছে তাহলে একেই নেতা বানানো দরকার, সেই সুযোগে বিজেপির নেতাটির কাছ থেকে জনগণ দূরে সরে যাবে আর এই করেই তৃনমূলের নেতাটি বিজেপির নেতা হয়ে উঠবে……

আরও পড়ুনঃ বাংলার লজ্জা, নামতে নামতে ফলতায় ৪ নম্বরে তৃণমূল

কথাটা তেতো লাগলেও এটাই সত্যি কথা, কারন আমাদের গুলি জনগনের পরিষেবা দেওয়ার চিন্তা না করে শুধু তৃনমূলের নেতা বিজেপিতে ঢোকা আটকাবো কি করে সেই চিন্তা করছে, কেউ বালিঘাটে ঘুরছে, কেউ ফ্যাক্টারীর গেটে ঘুরছে, কেউ সিন্ডিকেটের অফিসে ঘুরছে, কেউ ইউনিয়ন দখল করার চেষ্টা করছে, কেউ পঞ্চায়েতে তালা লাগাতে ঘুরছে আর ওদিকে তৃনমূলের নেতারা বুদ্ধি ফাঁদছে কিভাবে জনগনকে কাছে টেনে নিজের রাজনৈতিক পরিস্থিতি ঠিক করে বিজেপিতে জায়গা করা যায়…..

যারা ভাবছেন বিজেপি করেছি বলে আমরা পদ পাবে, দায়িত্ব পাবো তাদের একটা কথা বলবো জনগনকে ধরে রাখতে পারলে তবেই নেতা হবে, পার্টি আবেগ দিয়ে চলে না, জনগণ পরিষেবা চাই সে চোর হোক, কিংবা ডাকাত জনগণের সেসব নিয়ে মতলব নেই, জনগনের পরিষেবা না দিতে পারলে আপনি ৩০ বছর বিজেপি করে থাকলেও আপনার বুকে পা দিয়ে তৃনমূলের লোকটি নেতা হয়ে যাবে আর আপনি বাড়ীতে বসে ফেসবুকে স্ট্যাটাস দেবেন শুধু বিজেপি ছাড়লাম বলে…..

আরও পড়ুনঃ ধর্মীয় আচারে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে চর্চা বঙ্গ রাজনীতিতে!

মনে রাখবেন রাজনীতিতে হার-জিতটাই আসল খেলা, ক্ষমতা দখল আসল খেলা, রাজনীতিতে সব সম্ভব হয়, রাজনীতিতে অচ্ছুৎ বলে কেউ নেই, কতদিন আটকাতে পারবেন? পারবেন আপনার এলাকার বিশিষ্ট মানুষজনদের বিজেপিতে যোগদান আটকাতে? আপনার বুথে একটা শিক্ষক কিংবা ডাক্তার বিজেপিতে যোগদান করলে আপনি পারবেন তো আপনার জায়গা ধরে রাখতে?

রাজনীতি লম্বা রেসের খেলা, কালো চুল পাকা হয়ে যাবে ততদিন ধৈর্য রাখতে হবে আপনাকে তবেই রাজনীতি করতে আসবেন, সাময়িক ক্ষমতার জন্য রাজনীতি নয়….

এটা পশ্চিমবঙ্গ এখানে আসল রাজনীতি শাসকদলেই হয়, বিরোধীতা করার জন্য কোনো যোগ্যতা লাগেনা, শাসকদলে শিক্ষিত, উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিতরা যোগদান করবে তাদের সঙ্গে যারা প্রতিযোগিতায় টিকবে তারাই হবে রাজনৈতিক নেতা, আর যারা টিকতে পারবে না তারা হবে আগামীদিনের বিরোধী…..

এই মুহূর্তে

আরও পড়ুন