ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অভ্যন্তরে অন্তর্কলহ শুরু হয়েছে। সম্প্রতি দল থেকে বরখাস্ত হওয়া প্রতিষ্ঠাতা সদস্য বিজেতা দাহিয়া সামাজিক মাধ্যমে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভ চলাকালীন বার্গার খাওয়ার অজুহাতে তাঁকে অন্যায্যভাবে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে।
আরও পড়ুনঃ আজ ভারতকে বাঁচিয়েছেন; আধুনিক ভারতের চানক্য অমিত অনিলচন্দ্র শাহ
বিজেতা দাহিয়া জানান, দলের বিরুদ্ধে ওঠা অপপ্রচারের জবাব দেওয়ার পরও তাঁকে প্রতিবাদস্থলে আসতে বাধা দেওয়া হয় এবং বরখাস্ত করা হয়। তিনি অভিজিতের অতীতের কচুরি ও নুডলস খাওয়ার ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, বিপদের সময় তিনি সর্বদা দীপকের পাশে থেকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই চরম হতাশ হয়েছেন।
আরও পড়ুনঃ পাকিস্তানি যোগ দিল্লির আন্দোলনে; বিরাট পদক্ষেপ নিতে চলেছে পুলিশ
এই ঘটনা দলের ভেতরকার বিবাদের নতুন মাত্রা যোগ করেছে, যা সিজেপির ঐক্য ও ভবিষ্যতকে প্রভাবিত করতে পারে।


