Tuesday, 23 June, 2026
23 June
HomeকলকাতাJeet: ‘এক ঐতিহাসিক মুহূর্ত…’; বিজেপি-র জয়ের পর শুভেচ্ছা এল জিতের থেকে

Jeet: ‘এক ঐতিহাসিক মুহূর্ত…’; বিজেপি-র জয়ের পর শুভেচ্ছা এল জিতের থেকে

রাজ্যে নতুন সরকার আসতেই, খোলা মনে স্বাগত জানালেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

টলিউড আজ থমথমে। বেশিরভাগ তারকারাই যেন রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে গায়েব। বাংলার বিনোদন জগতের তারকারা বিগত ১৫ বছর ধরে জড়িয়ে পড়েছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে। কেউ সরাসরি রাজনীতিতে পা রেখেছিলেন, কেউ ভোটে লড়েছেন, নির্বাচিত হয়েছেন বিধায়ক-সাংসদ। তবে হাতে গোনা কিছু তারকাকেই জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করেছেন আমজনতা। বেশিরভাগের বিরুদ্ধেই ক্ষোভ, ভোটে জিতেও এলাকার মানুষের জন্য কিচ্ছু করেননি। আবার কিছু তারকাকে নিয়মিত দেখা যেত তৃণমূলের মঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে। আর মমতার সরকারের পতনের পর, খুব স্বাবাবিকভাবেই বদলাচ্ছে সমীকরণ!

আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দর হলো অভিষেক ব্যানার্জীর আয়ের সবচেয়ে বড় উৎস!

তবে বরাবরই স্রোতের বিপরীতে হাঁটেন বাংলার সুপারস্টার জিৎ। কোনো রাজনৈতিক দলের মঞ্চেই তাঁকে দেখা যায়নি। এবার রাজ্যে নতুন সরকার আসতেই, খোলা মনে স্বাগত জানালেন।

আরও পড়ুনঃ ‘অনাচার কর যদি, রাজা তবে ছাড়ো গদি’; শ্রষ্টার জন্মমাসেই বাংলায় খান খান ‘হীরক রানী’

জিৎ একটি পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’

এই মুহূর্তে

আরও পড়ুন