spot_img
Saturday, 14 March, 2026
14 March
spot_img
HomeকলকাতাKolkata: দাউদাউ করে জ্বলছে খাবারের দোকান, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

Kolkata: দাউদাউ করে জ্বলছে খাবারের দোকান, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ধর্মতলার মোড়ের কাছে একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তেও শুরু করেছিল। দমকলকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমে জল দেওয়া শুরু করেন। সাদা ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। পরিস্থিতি দেখতে রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: Righi To Die: মৃত্যু ‘উপহার’? স্বেচ্ছামৃত্যু নীতি চালু আরোগ্যের সম্ভাবনা না থাকলে

সকালের দিকে অনেক দোকানই বন্ধ ধর্মতলায়। কী ভাবে ওই দোকানে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি সামাল দিতে তৃতীয় একটি ইঞ্জিনও ডেকেছিল দমকল। সেটি ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তার প্রয়োজন পড়েনি। তার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

আরও পড়ুন: LPG Gas: বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর, কমল গ্যাসের দাম

ধর্মতলা এলাকায় যাঁদের দোকান রয়েছে, আগুনের খবর শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এর ফলে বেশ কিছু ক্ষণের জন্য ধর্মতলার ব্যস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যে দোকানে আগুন লেগেছিল, সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও স্পষ্ট নয়। দমকল আগুন লাগার কারণ খতিয়ে দেখবে।

এই মুহূর্তে

আরও পড়ুন