spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
HomeখেলাSiliguri: স্বর্গীয় লাবণ্য কুমার ঘোষ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা

Siliguri: স্বর্গীয় লাবণ্য কুমার ঘোষ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজ শিলিগুড়ির বিধান নগরে  স্বর্গীয় লাবণ্য কুমার ঘোষ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন  দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ বিধান নগরে  এই প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা সভাপতি জানালেন, অংশগ্রহণকারী সব দলকেই  আমি আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।

আরও পড়ুন: Haryana Earthquake: ভোরে কাঁপল হরিয়ানা, ১২ দিনে তিন বার

এই শীতের দিনে ক্রিকেট খেলা আমাদের সবার কাছেই  প্রচন্ডভাবে জনপ্রিয়। আমি স্থানীয় মানুষকে অভিনন্দন জানাতে চাই, যেভাবে তারা এখানে এসে সমর্থন জানিয়েছেন, এই প্রতিযোগিতাকে, আমি তাদের কাছে আরো অনুরোধ করবো রোজ এসে খেলা দেখুন,অবশ্য যখন সময় পাবেন।

আরও পড়ুন: Siliguri: পথ চলা শুরু টেবিল টেনিস একাডেমীর

দর্শক না থাকলে কোন খেলায় উন্মাদনা থাকেনা, তাই সমর্থক এবং সমর্থন দুটোই দরকার। সবাই মাঠে আসুন এবং খেলোয়ারদের সমর্থন করুন। এই ভাবেই হয়তো আমরা বাংলা তথা ভারতের জন্য খেলোয়াড় খুঁজে পাবো, প্রতিভা তো এই ভাবেই দেখতে পাওয়া যায়, জানালেন জেলা সভাপতি। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃতি ব্যক্তিত্ব  এবং তৃণমূল কংগ্রেসের  দার্জিলিং জেলার নেতৃবৃন্দ।

এই মুহূর্তে

আরও পড়ুন