Wednesday, 10 June, 2026
10 June
HomeকলকাতাArjun Singh: সরকারি-ইলেকট্রিক বাসের সংখ্যা বৃদ্ধিই অগ্রাধিকার; জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

Arjun Singh: সরকারি-ইলেকট্রিক বাসের সংখ্যা বৃদ্ধিই অগ্রাধিকার; জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

অর্জুন সিং কটাক্ষের সুরে বলেন, "পিসি-ভাইপো মিলে এই রাজ্যকেই লিজে দিয়ে দিয়েছেন ।"

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অবশেষে আজ রাজ্যের মন্ত্রীদের দফতর বণ্টন করা হয়েছে ৷ পরিবহণ ও শ্রমমন্ত্রী করা হয়েছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অর্জুন সিং-কে । এদিন আরএন মুখোপাধ্যায় রোডে পরিবহণ দফতরে এসে তিনি দ্বায়িত্বভার গ্রহণ করেন । আর প্রথমদিনেই অর্জুন জানিয়ে দিলেন, আগামীদিনে দফতরের জন্য ঠিক কী কী কাজ করতে চান তিনি ৷

আরও পড়ুনঃ সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ শুরু, স্বস্তিতে কোচবিহারের সীমান্তবাসী

বুধবার অর্জুন সিং জানিয়েছেন, বিভিন্ন সময়ে যাত্রীদের থেকে অভিযোগ এসেছে যে, রাস্তায় সরকারি বাস পাওয়া যায় না ৷ তাই সবার আগে রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করার দিকে তিনি নজর দেবেন বলে জানিয়েছেন । তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এটাই তাঁর কাছে প্রথম ‘প্রায়োরিটি’।

এছাড়াও জ্বালানির মূল্যবৃদ্ধি মোকাবিলা করার জন্য রাস্তায় আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস নামানোর পক্ষেও সওয়াল করেন তিনি । এটাও তাঁর কাছে বিশেষ ‘প্রায়োরিটি’ বলে জানিয়েছেন নয়া পরিবহণ মন্ত্রী ৷ তিনি বলেন, “সুভাষ চক্রবর্তী যখন পরিবহণ মন্ত্রী ছিলেন, আমি তখন কিছু প্রশ্ন করেছিলাম । এখন সেই দফতরে এসে সেই বিষয়গুলোই দেখব এবং জানব । ফাইল খুঁজে পেলে পরে জানাব ।”

আরও পড়ুনঃ চিন্তা দূর করবে প্রিপেইড স্নার্ট মিটার; পশ্চিমবঙ্গের সর্বত্র বসবে স্মার্ট মিটার

বিগত সরকারের সময় বহু ট্রাম ডিপোর জমি বেচে দেওয়া হয়েছে বা লিজে দেওয়া হয়েছে । এই বিষয়ে প্রশ্ন করা হলে এদিন অর্জুন সিং কটাক্ষের সুরে বলেন, “পিসি-ভাইপো মিলে এই রাজ্যকেই লিজে দিয়ে দিয়েছেন ।” অন্যদিকে, সরকারি বাসের চালক থেকে শ্রমিকদের নিয়েও নানা সমস্যা রয়েছে । অভিযোগ, জ্বালানি চুরি হয় তাই বাস চলে না । এইসব সমস্যাগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী । তিনি জানান যে, আজ সবে মাত্র প্রথম দিন ৷ তাই তিনি দফতরের বিষয়গুলি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন এবং তার পর একে একে সব সমস্যার বিষয়গুলো খতিয়ে দেখবেন ।

রাজ্যে পালাবাদলের পর বিজেপির সবকার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফরের ব্যবস্থা করেছে ৷ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অর্জুন সিং ৷ অন্যদিকে, শ্রম দফতর নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে, শ্রম দফতরও দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে । অর্জুনের কথায়, “আমি শ্রমিক ইউনিয়ন করে এসেছি । বিষয়টা কেউ বুঝতেই পারত না এতদিন । শ্রম দফতরে অনেক কাজ করার সুযোগ রয়েছে ।”

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন