Friday, 8 May, 2026
8 May
HomeকলকাতাMadhyamik Result 2026: প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

Madhyamik Result 2026: প্রকাশিত মাধ্যমিকের রেজাল্ট, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

প্রথম দশে জায়গা পেয়েছেন ১৩১ জন। এর মধ্যে ১০৩ জন ছাত্র ও ২৮ জন ছাত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রতীক্ষার অবসান ৷ ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল । শুক্রবার সকাল সাড়ে নটায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং সচিব সুব্রত ঘোষ । সকাল ১০টা ১৫ মিনিট থেকে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ।

আরও পড়ুনঃ এসেই গেল সেই দিনটা! মাধ্যমিকের ফলপ্রকাশ আজ; নম্বর দেখুন এখানেই

এবারে পরীক্ষার্থীদের পাশের হার ৮৬.৮৩ শতাংশ ৷ গতবারে পাশের হার ছিল ৮৬.৫৩ শতাংশ ৷ অর্থাৎ গতবারের চেয়ে এবারে পাশের হার সামান্য বৃদ্ধি পেয়েছে ৷ পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা ৯৫.১0 শতাংশ ৷ দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর ৯৪.৮২ শতাংশ ৷ কলকাতা রয়েছে তৃতীয় স্থানে, পাশের হার ৯২.৩১ শতাংশ ৷

পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা নির্দিষ্ট ওয়েবসাইটে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিজেদের ফল দেখতে পারবে । পাশাপাশি স্কুলগুলিতেও পরে মার্কশিট ও সার্টিফিকেট পৌঁছে দেওয়া হবে ।

আরও পড়ুনঃ খুলে ফেলা হল মমতার ছবি, কড়া নিরাপত্তার চাদরে বঙ্গ বিধানসভা

মাধ্যমিকের ফলাফল দেখার ওয়েবসাইট দু’টি হল, www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in । এছাড়াও পর্ষদের তরফে মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে । গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা । সেই অ্যাপ তিনটি হল iResults, Madhyamik Results, Edutips App । ফল প্রকাশের দিনই সংশ্লিষ্ট স্কুলগুলি থেকে মার্কশিট ও অন্যান্য প্রয়োজনীয় নথি বিতরণের ব্যবস্থা করা হবে । ছাত্রছাত্রীরা সেগুলি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ৷

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বহু পড়ুয়া নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছে । কেউ বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে চাইছে, কেউ আবার কলা বা বাণিজ্য বিভাগে এগোতে আগ্রহী । বিভিন্ন স্কুলেও ফল ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে।

এ বছর রাজ্যজুড়ে পরীক্ষার আবেদন করেছিল মোট ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন । এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৭৩৩ জন ৷ ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন এবং একজন রূপান্তরকামী পরীক্ষার্থী । তবে শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন ৷ গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে । মোট ২৬৮২টি পরীক্ষাকেন্দ্র বাছাই করা হয়েছে । তার মধ্যে মূল পরীক্ষাকেন্দ্র রয়েছে ৯৪৫টি এবং উপ-কেন্দ্র ১৭৩৭টি । পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি । শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি ।

এই বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৫১ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে ৷ কারণ এরা সকলেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে এসেছিল । তাদের কেউ কেউ আবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়েছিল । যদিও শেষ মুহূর্তে ধরা পড়ে যায় পর্যবেক্ষকের কাছে ।

এই মুহূর্তে

আরও পড়ুন