Monday, 15 June, 2026
15 June
HomeকলকাতাKajari Banerjee: নিজের রাজনৈতিক পরিচয় বলতেই চাইলেন না মমতার ভাইয়ের স্ত্রী কাজরী

Kajari Banerjee: নিজের রাজনৈতিক পরিচয় বলতেই চাইলেন না মমতার ভাইয়ের স্ত্রী কাজরী

এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, কাজরী বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার সহ প্রাক্তন কাউন্সিলররা। সেখানেই দ্য ওয়ালের মুখোমুখি হন কাজরী বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আপনি কোন পার্টির?’ সংবাদ মাধ্যমের এই প্রশ্নের কোনও উত্তর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের স্ত্রী তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের  কাছে! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটনা। সোমবার কলকাতা পুরসভার সদর দফতরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেই কারণেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এসে পৌঁছন। আর সেখানেই কার্যত অবাক করা উত্তর দিলেন কাজরী।

আরও পড়ুনঃ তৃণমূলের অনন্যার অফিসে ম্যাসাজ মেশিন, ক্লায়েন্ট বেসিস ‘রেটচার্ট’ থেকে কন্ডোম- ফূর্তি-ঘরের সন্ধান!

এদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, মালা রায়, কাজরী বন্দ্যোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার সহ প্রাক্তন কাউন্সিলররা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কাজরী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন, ”মুখ্যমন্ত্রীর থেকে সম্পূর্ণ সহযোগিতা চাইছি। যতদিন কাউন্সিলর আছি, ততদিন যেন কাজ করতে কোনও অসুবিধা না হয়।”

কয়েক সপ্তাহ আগে মেয়রের পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা এবং তার পরবর্তী সময়ে একে একে বিধায়ক এবং সাংসদদের বিক্ষুব্ধ হয়ে যাওয়া – সব মিলিয়ে কি দল ছন্নছাড়া হয়ে গেছে? এই প্রশ্নের উত্তরে কাজরীর উত্তর, ”এমন কোনও ব্যাপার নেই, এখনও পর্যন্ত কোনও সমস্যার মুখোমুখি হতে হয়নি।” তবে এই প্রসঙ্গেই নিজের রাজনৈতিক পরিচয় নিয়ে মুখ খুলতে কার্যত অস্বীকার করেন তিনি। কাজরীর সাফ কথা, ”আমরা সহযোগিতার প্রার্থী, কলকাতা পুরসভার একজন কাউন্সিলর। সেই কারণেই আজকের অনুষ্ঠানে আসা। তবে পার্টির কথা এখন বলা যাবে না!” 

একদিকে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা আলাদা গোষ্ঠী তৈরি করেছেন বিধানসভায়। দিল্লিতেও ২০ জন সাংসদ বিক্ষুব্ধ হয়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও কি তাহলে এবার বিদ্রোহের ছায়া – এই প্রশ্ন কিন্তু উঠেই গেল খোদ তাঁর ভাইয়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের উত্তরে। কেন তিনি সরাসরি নিজেকে তৃণমূল কাউন্সিলর বলতে চাইলেন না, কেনই বা এই প্রসঙ্গ এড়িয়ে গেলেন, তা নিয়ে এখন কাটাছেঁড়া চলতে বাধ্য।

আরও পড়ুনঃ বিরাট অ্যাকশনে শুভেন্দু সরকার, আরজি করে এবার CBI-এর বিশেষ তদন্তকারী দল

প্রসঙ্গত, আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই হাই-প্রোফাইল সফরের আগেই তাঁর সাধের ‘স্বচ্ছতা প্রকল্প’ নিয়ে রাজ্য জুড়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছে নতুন সরকার। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই সোমবার থেকে শহরের সাফাই অভিযানে নামছে কলকাতা পুরসভা। আর সেই বিশেষ অভিযানের সূচনা করতেই সোমবার পুরসভার সদর দফতরে মুখ্যমন্ত্রী।

 

এই মুহূর্তে

আরও পড়ুন