দিল্লির অভিজাত এলাকা গ্রেটার কৈলাশ-১-এর এম ব্লক মার্কেটে বলিউড তারকা সলমন খানের ফিটনেস ব্র্যান্ডের একটি জিমে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটল। ২০ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিট নাগাদ জিমের প্রথম তলায় আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের পর্যটনে নতুন দিগন্ত; উত্তরবঙ্গে নেতাজির স্মৃতি ও পর্যটন প্রসারে রাজ্য সরকারের বড় উদ্যোগ
দ্রুত পদক্ষেপ ও অগ্নিকাণ্ডের কারণ
-
নিরাপদে উদ্ধার: অগ্নিকাণ্ড নজরকাড়া মাত্রই দিল্লি পুলিশ তৎপরতার সঙ্গে পুরো জিম ফাঁকা করে দেয়। ফলে ভেতরের সবাইকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয় এবং বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
আরও পড়ুনঃ তৈরি হচ্ছে ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’; শিলিগুড়ি করিডরের সুরক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের
-
শর্ট সার্কিট সন্দেহ: প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
পুলিশ ও তদন্তকারী দল নিশ্চিত করেছে যে জিমটি সলমনের নিজস্ব ফিটনেস ব্র্যান্ডেরই একটি ফ্র্যাঞ্চাইজি। অগ্নিকাণ্ডে ঠিক কতটা আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


