spot_img
Friday, 23 January, 2026
23 January
spot_img
Homeদক্ষিণবঙ্গThe Administration Stopped The Marriage at Birbhum: আংটি পড়িয়ে আর্শীবাদ; বিয়ে বন্ধ...

The Administration Stopped The Marriage at Birbhum: আংটি পড়িয়ে আর্শীবাদ; বিয়ে বন্ধ করলো প্রশাসন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিয়ে হবে বলে সব ঠিকঠাক। আংটি পড়িয়ে আর্শীবাদও হয়ে যায়।  খবর পেয়েই সেই বিয়ের সিধান্তে জল ঢাললো ডিএলএসএ, এক্সেস টু জাষ্টিস ফর চিলড্রেন সহ প্রশাসন। বুধবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার পাত্র পক্ষ পাত্রীকে বিয়ে করবে বলে সোনার আংটি পড়িয়ে আর্শীবাদ করে বোলপুরের সঙ্গী অঞ্চলের এক নাবালিকাকে।

আরও পড়ুন: DYFI West Bengal: খাতা কলমে নজির সৃষ্টি যুবদের, তবে ভোট বক্সে কেন এই হাল! প্রশ্ন দলের অন্দরে

বুধবার নাবালিকাকে আর্শীবাদ করার খবর রাতেই পৌছে যায় প্রশামনের কানে। বৃহষ্পতিবার বোলপুর থানার পুলিশ কে সঙ্গে নিয়ে ডিষ্ট্রীক লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও এক্সেস টু জাষ্টিস ফর চিলড্রেনের প্রতিনিধিরা ঐ গ্রামে যান। ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ জানান, ঐ কিশোরীর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকায় এক যুবকের সাথে বিয়ে ঠিক হয়। গতকাল আর্শীবাদ স্বরুপ সোনার আংটিও পড়ানো হয় মেয়েটিকে। সেই খবর আমাদের কাছে পৌছানো মাত্র অভিযানে নামা হয়। বৃহষ্পতিবার সকালে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির মহিউদ্দীন আহমেদ, এক্সেস টু জাষ্টিস টু চিলড্রেন এর মিনতী চৌধুরী, সৌমেন ঘোষ কিশোরীর বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করেন। কিশোরীর বাবা নেই, অনেক আগেই মারা গেছে, তার মা লিখিত অঙ্গীকার করেন বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না।

ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষে মহিউদ্দীন আহমেদ বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ কিশোরীর বাড়ীতে গিয়ে নাবালিকা কিশোরীর বিয়ে বন্ধ করা হয়। তাদের কাউন্সিলিং করানো হয় যে ১৮ বছরের কম বয়সে মেয়েটির বিয়ে হলে এটা যেমন আইন মাফিক বে আইনী কাজ তেমনই কিশোরীর শারীরিক ও মানষিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Feast at Maldah Manikchak: মহাভোজ মানিকচকের বিডিও অফিসে মহা ভোজ ক্ষুদ্ধ এলাকার মানুষডিও অফিসে; ক্ষুদ্ধ এলাকার মানুষ

উল্লেখ্য, বীরভূম জেলায় নাবালিকা কন্যার বিয়ে, নাবালিকা অবস্থায় গর্ভবতী হওয়ার ঘটনা বাড়ছে। যা নিয়ে উদ্বীগ্ন প্রশাসন।

এই মুহূর্তে

আরও পড়ুন