বিধানসভা নির্বাচনের এই পর্বে আপনি সত্যিই এক অনন্য নায়ক।
আপনি প্রতিটি ক্ষেত্রে অসাধারণ ধৈর্য, নিষ্ঠা এবং দায়িত্ববোধের সঙ্গে বাংলার পাশে থেকেছেন।
স্যার, অনেকেই হয়তো এই কৃতিত্ব নিজেদের নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু বাস্তব সত্য হলো—আপনি না থাকলে এত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্ভব হতো না। সাধারণ মানুষ যে নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন, তার পেছনে আপনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।
আরও পড়ুনঃ আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ, বঙ্গবার্তা-র আবেদন
আমাদের দুঃখ এটাই—লোকসভা নির্বাচনের সময় যদি আপনিই দায়িত্বে থাকতেন, এবং নির্বাচন কমিশন এভাবে কাজ করত, তাহলে অসাধু চক্র ঘরে-বাইরে সেটিং করে এইভাবে ছাপ্পা দিয়ে সাত লক্ষ ভোটে জিততে পারত না। অন্তত আপনার জন্যই, এবারের ভোট অসাধুদের সেই মুখোশটা খুলে দিয়েছে।
আপনার প্রতি বঙ্গবাসীর গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতংবাসি বাংলার মানুষ আপনাকে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
ভালো থাকবেন স্যার। ভগবানের কাছে প্রার্থনা করি,আপনি শতায়ু হন। আপনার মতো ব্যক্তির কাছ থেকে,বর্তমান যুগের এই রোবটিক IAS/IPS রা কিছু অন্তত শিখুক।


