spot_img
Monday, 19 January, 2026
19 January
spot_img
Homeউত্তরবঙ্গMalda: "দোষীরা ছাড়া পাবে না", বললেন ফিরহাদ

Malda: “দোষীরা ছাড়া পাবে না”, বললেন ফিরহাদ

যেভাবে তাকে হত্যা করা হলো, নিন্দায় প্রকাশ করা যায় না

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

যেই দোষ করুক, বা যারাই দোষ করুক  ছাড়া পাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে  গতকাল নিহত তৃণমূল নেতা  দুলাল সরকারের শেষ যাত্রায় এসে  ঠিক এক কথাই জানালেন কলকাতার  শ্রী মেয়র ববি হাকিম।

আরও পড়ুন: CPI(M) Kolkata: বস্তিতে অস্বস্তি? মহানগরে মহাসঙ্কটে রয়েছে দল; উত্তরে কার্যত লাটে

তিনি জানালেন এই ঘটনাকে কোনভাবেই মেনে নেওয়া যায় না, দুলাল সরকার একজন জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন, মানুষের পাশে তিনি সারা বছর থাকতেন। যে বা যারা তাকে এইভাবে চক্রান্ত করে মেরে ফেলল তারা কেউ ছাড় পাবে না। ধরা তাদের পড়তেই হবে। ববি হাকিম আরো জানালেন দিনের বেলা এইভাবে এক নরকীয় হত্যাকান্ড ঘটে গেল, স্বাভাবিক ব্যাপার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবেই।

আরও পড়ুন: Blinkit Service: ১০ মিনিটের খেল দেখাবে Blinkit

তবে সেটা কিছুটা কমবে তখন  যখন আত্মতায়ী ধরা পড়বে। আমরা এই ব্যাপারটা দেখছি কত তাড়াতাড়ি আততায়ী ধরা পড়ে। যেভাবে তাকে হত্যা করা হলো, নিন্দায় প্রকাশ করা যায় না। তার পরিবারের কাছে  সমবেদনা জানানোর ভাষা আমার নেই, জানালেন ববি হাকিম। তবে খুব শিগগির ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা সবাই দেখব, যাতে দুলাল সরকারের এটা দেখে শান্তি পায়, যে আত্মতায়ী ধরা পড়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন