spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাHoroscope Today: কৃষ্ণা ত্রয়োদশীতে আয়ুষ্মান যোগ-স্বাতী নক্ষত্র, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই...

Horoscope Today: কৃষ্ণা ত্রয়োদশীতে আয়ুষ্মান যোগ-স্বাতী নক্ষত্র, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের রাশিফল মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫। চাঁদ আজ তুলা রাশিতে গোচর করবে। সূর্য এখন অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণা ত্রয়োদশী তিথি। তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্দশী তিথি। আজ আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ সারারাত থাকবে স্বাতী নক্ষত্র। আজ বজরংবলীর দিন। আজ সকাল ৫টা ৫১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৪টে ৫২ মিনিটে সূর্যাস্ত হবে। হনুমানজির কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়াতে হবে।

দেখে নিন আজকের রাশিফল 

মেষ রাশি: অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ধারণাকে সঠিকভাবে উপস্থাপিত করলে লাভবান হতে পারেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। সামগ্রিকভাবে আজকের এই দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আজ নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার মধ্যে থাকা ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনার একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা আজ ভেস্তে যেতে পারে। যদিও, আপনারা আজ একসঙ্গে অনেকটা সময় অতিবাহিত করবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে প্রতিদিন ভোরবেলায় ১১ বার “ওম ক্রাং ক্রিং ক্রৌং সঃ ভৌমায় নমঃ”-এই মন্ত্রটি জপ করুন।

বৃষ রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনি যদি কারোর কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনি ফেরত পেতে পারেন। আজ কারোর ওপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। প্রেমের জীবনের সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে আজকের এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করুন।

মিথুন রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে একটি কাজ ফেলে রাখার কারণে আজ আপনি অবসর সময়েও ব্যস্ত হয়ে পড়তে পারেন। বিবাহিত জীবনের নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তামার চুড়ি পরুন।

আরও পড়ুনঃ রোজগার কম, মানুষের হাতে টাকা কম, ফ্রি-তে রেশন; ভাড়া বাড়ছে অটোর! জারি নয়া নির্দেশিকা

কর্কট রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। একটি নতুন পারিবারিক দায়িত্বের কারণে আপনার মনে আজ উত্তেজনার সৃষ্টি হতে পারে। আপনি আজ কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আপনার কাছে থাকা অবসর সময়টিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে ঢাকনা রয়েছে এমন একটি মাটির একটি পাত্র জলে ফেলে দিন।

সিংহ রাশি: কোনও কাজে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি যদি কাউকে অর্থ ধার দিয়ে থাকেন সেক্ষেত্রে আজ সেই অর্থ আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যেঅবশ্যই  লাল মুসুর ডাল লাল রঙের কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন।

কন্যা রাশি: আপনি আজ একটি শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনার কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কাউকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সতর্ক হন। পাশাপাশি, যদি ধার দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন। বন্ধু-বান্ধবদের সঙ্গে আজ আপনি কোনও কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কোনও নতুন যৌথ উদ্যোগ অথবা অংশীদারিত্বে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার আজ কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলেও হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ কাজ এসে যাওয়ায় তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অর্ধাঙ্গিনীকে সম্মান করুন।

তুলা রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন আজ বাবা-মায়ের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনার চারপাশে কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে কেউ আপনার কোনও পরিকল্পনা ভেস্তে দিতে পারেন। আপনি আজ নিজের প্রতি যত্ন নেওয়ার জন্য অনেকটা সময় পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে এবং বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে অবশ্যই ঠাকুরঘরে কেতু যন্ত্র স্থাপন করুন।

আরও পড়ুনঃ অনুপ্রেরণা হামাস, তদন্তে নতুন মোড়, উঠে আসছে ভয়ঙ্কর তথ্য! ড্রোন আক্রমণের পরিকল্পনা

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার একগুঁয়ে মনোভাব আজ পরিবারের সদস্যদের খারাপ লাগতে পারে। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ভালোবাসার মানুষটির সঙ্গে আজ আপনার কোথাও পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গিয়ে আজ আপনি কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই কোনও ধর্মীয় সংস্থা তথা প্রতিষ্ঠানে চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি দান করুন।

ধনু রাশি: আপনার একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে আসতে পারেন। তাঁকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। নাহলে, আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনি আজ রান্নাঘরের কিছু জিনিসপত্র কিনতে গিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারেন। প্রেমের জীবনে আজ অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ আপনার অবসর সময়টি মায়ের সেবা করে কাটাতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একজন দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ করার শস্য দান করুন।

মকর রাশি: আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে একটি পারিবারিক সমস্যার কথা ভাগ্য নিতে পারেন। শিশুদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার কাছে আসা সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই দৃষ্টিহীন ব্যক্তিদের সঙ্গে নিজের খাবার ভাগ করে নিন।

কুম্ভ রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কাউকে আজ আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। একটি নতুন প্রকল্প বাস্তবায়নের পক্ষেও আজকের দিনটি অনুকূল। আপনি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকের কাছ থেকেই প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার গৃহদেবতার বা ইষ্টদেবতার সোনার মূর্তি বাড়িতে রাখুন।

মীন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিনোদনমূলক কাজকর্মে অযথা সময় এবং অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। প্রিয়জনদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। সামগ্রিকভাবে আজকের দিনটি খুব একটা খারাপ ভাবে অতিবাহিত হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই অশ্বত্থ গাছে জল দিয়ে ওই গাছটিকে পরিক্রমণ করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন