Monday, 23 March, 2026
23 March
Homeউত্তরবঙ্গCooch Behar: নয় আসনের বিমান! ফের চালু হচ্ছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

Cooch Behar: নয় আসনের বিমান! ফের চালু হচ্ছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

তবে আগামী মে মাস পর্যন্ত আপাতত এই পরিষেবা চলবে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

ফের চালু হচ্ছে কোচবিহার-কলকাতা বিমান । আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে নতুন করে এই পরিষেবা চালু হচ্ছে । কোচবিহার বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এবার সপ্তাহে একদিন করে চলবে নয়টি আসনের এই বিমান । তবে আগামী মে মাস পর্যন্ত আপাতত এই পরিষেবা চলবে । তারপর কী হবে তা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে ।

আরও পড়ুনঃ কলকাতার যেমন ‘অফিস পাড়া’; শিলিগুড়িতে তৈরি হল ‘কর্পোরেশন পাড়া’; উদ্বোধনে মেয়র গৌতম

কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, “‘ইন্ডিয়া অন এয়ার’ সংস্থাটি গত তিন বছর ধরে বিমান পরিষেবা দিচ্ছিল । তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে । তাদেরই আবার পুরনো সমস্ত সুযোগ সুবিধা দিয়ে ১২ই ফেব্রুয়ারি থেকে বিমান চালানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে । আপাতত সপ্তাহে একদিন চলবে ।”

কোচবিহারের রাজাদের আমলে গড়ে ওঠা এই বিমানবন্দরে দীর্ঘদিন বিমান পরিষেবা বন্ধ থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তৎকালীন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্যোগে বিমান পরিষেবা চালু হয় । প্রথমদিকে ‘ইন্ডিয়া অন এয়ার’ সংস্থা সপ্তাহে পাঁচ দিন নয়টি আসনের বিমান চালাতো । উড়ান প্রকল্পের অধীনে ওই বিমান চালানো হত । যাত্রীচাহিদা বেশি থাকায় এরপর সপ্তাহে সাতদিন বিমান চালানো শুরু হয় । কিন্তু তিন বছর হয়ে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত সংস্থাও বিমান পরিষেবা চালুর বিষয়টি নবীকরণ করেনি । ফলে গত জানুয়ারি মাস থেকে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় । এতে হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে ।

আরও পড়ুনঃ উত্তপ্ত কেশপুর; বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে!

এই নিয়ে তৃণমূল ও বিজেপি একে অপরকে আক্রমণ শুরু করে । পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার সফরে এসে কোচবিহার বিমানবন্দরে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য । এরপর কেন্দ্রীয় সরকার ও কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত সংস্থার সঙ্গে কথা বলে তাঁদের বিমান চালানোর বিষয়ে রাজি করান ।

সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে ফের নতুন করে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু হবে । যদিও প্রাক্তন তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, “বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতা ।” অপরদিকে, বিজেপি বিধায়ক মালতী রাভা রায় বলেন, “কেন্দ্রের উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে এবং পরিষেবা চালু রাখতে সবধরনের চেষ্টা চালানো হচ্ছে ।”

এই মুহূর্তে

আরও পড়ুন