Wednesday, 22 April, 2026
22 April
HomeকলকাতাKolkata: রণকৌশল তৈরিতে কলকাতায় চার ঘণ্টার ম্যারাথন বৈঠকে অমিত শাহ

Kolkata: রণকৌশল তৈরিতে কলকাতায় চার ঘণ্টার ম্যারাথন বৈঠকে অমিত শাহ

মঙ্গলবার রাতে তিনি কলকাতায় বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের রণকৌশল তৈরি করে টানা চারঘণ্টার ম্যারাথন বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঙ্গলবার রাতে তিনি কলকাতায় বিজেপির এই গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন৷ গত ৪ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে দ্বিতীয় দফার বিধানসভা আসনগুলোর দায়িত্বপ্রাপ্ত ইন-চার্জ ও কর্মীদের সঙ্গে আলোচনা করছেন তিনি।

আরও পড়ুনঃ আরও কড়া কমিশন; বঙ্গে ভোটের আগেই বিশাল ধরপাকড়! গ্রেফতার ১৯৯ দাগি

বঙ্গ বিজেপি সূত্রে খবর, বৈঠকে দ্বিতীয় দফায় ভোট হওয়া আসনগুলির সাংগঠনিক প্রস্তুতি, বুথ স্তরের কাজ এবং প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অমিত শাহ বিজেপির রাজ্য নেতৃত্ব ও স্থানীয় কর্মীদের কাছ থেকে এলাকার বাস্তব চিত্র জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন।

বিজেপি সূত্র জানিয়েছে, অমিত শাহ ২৭ এপ্রিল পর্যন্ত কলকাতায় থাকবেন। এই সময়ের মধ্যে তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২৩ এপ্রিল প্রথম দফা এবং ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা ৪ মে।  অমিত শাহের এই দীর্ঘ সফর বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলটি দ্বিতীয় দফার আসনগুলিতে বিশেষ নজর দিচ্ছে।

আরও পড়ুনঃ গৌতম বনাম শঙ্কর; শিলিগুড়ি তুমি কার?

এর আগে অমিত শাহ রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা ও রোড শো করে বিজেপির প্রচার জোরদার করেছেন।  তিনি বারবার বলেছেন, ২০২৬ সালে বাংলায় ‘পরিবর্তন’ আসবে।

কলকাতায় অমিত শাহের এই বৈঠক দেখিয়ে দিচ্ছে যে বিজেপি ভোটের শেষ পর্যায়ে সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চায়। দ্বিতীয় দফার আসনগুলিতে বুথ স্তরের কর্মীদের মনোবল বাড়ান এবং কৌশল ঠিক করাই বৈঠকের মূল উদ্দেশ্য। রাজ্য বিজেপির নেতারা মনে করছেন, অমিত শাহের উপস্থিতি ও গাইড দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগাবে।

এই মুহূর্তে

আরও পড়ুন