Thursday, 23 April, 2026
23 April
Homeদক্ষিণবঙ্গDomkal: 'TMC ভয় দেখাচ্ছে, আমরা ভোট দিতে পারছি না', ডোমকলে বিস্ফোরক অভিযোগ...

Domkal: ‘TMC ভয় দেখাচ্ছে, আমরা ভোট দিতে পারছি না’, ডোমকলে বিস্ফোরক অভিযোগ ভোটারদের; রিপোর্ট তলব করল কমিশন

অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ডোমকলের রায়পুর গ্রামে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল। অভিযোগের তির সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ভোট দিলেন দুই হেভিওয়েট নেতা শুভেন্দু এবং গৌতম

ভোটারদের দাবি, তৃণমূল কর্মীরাই তাঁদের ভোট দিতে বাধা দিচ্ছিল।উত্তেজনার সময় এলাকায় কোনো কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি বলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। নিরাপত্তার অভাব বোধ করায় গ্রামবাসী বুথে যাওয়ার সাহস পাচ্ছিলেন না।

ঘটনার খবর পেয়ে এলাকায় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পৌঁছানোর পরই ছবিটা বদলাতে শুরু করে। সংবাদমাধ্যমের ক্যামেরা এবং উপস্থিতি দেখে এলাকায় তৎপরতা শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল কনভয়।

আরও পড়ুনঃ ‘প্লাগে কাগজ গুঁজছে’, এখনই লোডশেডিং! ভয়ঙ্কর অভিযোগ অগ্নিমিত্রার

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকা ঘিরে ফেলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বাহিনীর ‘রুট মার্চ’ এবং কড়া ঘেরাটোপে ভোটারদের আশ্বস্ত করে বুথে নিয়ে যাওয়া হয়। গ্রামের ভীত-সন্ত্রস্ত মানুষজন অবশেষে বুথমুখী হয়েছেন এবং ভোট প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় এখন কড়া নজরদারি চালানো হচ্ছে এবং কোনো অশুভ শক্তিকে বরদাস্ত করা হবে না। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন