Friday, 24 April, 2026
24 April
HomeকলকাতাNarendra Modi: সাতসকালে গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রীর

Narendra Modi: সাতসকালে গঙ্গাবক্ষে নৌকাবিহার প্রধানমন্ত্রীর

নৌকাবক্ষের সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গায় নৌকাবিহারের একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ছবিগুলিতে দেখা যাচ্ছে, নৌকায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী। পিছনে দেখা যাচ্ছে হাওড়া এবং বিদ্যাসাগর সেতু। এ-ও দেখা যাচ্ছে যে, চোখে রোদচশমা পরে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ভারতকে নরক বলতেই কড়া জবাব নয়া দিল্লির

গঙ্গাবক্ষে নৌকাবিহারের পর সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি পশ্চিমবঙ্গ এবং বাঙালির কাছে গঙ্গার মাহাত্ম্যের কথা তুলে ধরেন। লেখেন, “প্রতিটি বাঙালির কাছে গঙ্গা একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটা বলাই যায় যে, গঙ্গা বাংলার আত্মা দিয়ে প্রবাহিত হচ্ছে।”

আরও পড়ুনঃ ভারত কি দেউলিয়া হওয়ার পথে? ভাতা দিতে দিতে মুখ থুবড়ে পড়ছে ভারতের অর্থনীতি!

সমাজমাধ্যমের ওই পোস্টে মোদী এ-ও লিখেছেন যে, “আজ সকালে কলকাতায় আমি হুগলি নদীর বুকে কিছু ক্ষণ সময় কাটালাম। মা গঙ্গাকে কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগও পেলাম।”

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন