দীর্ঘ প্রায় ২০ বছর পর নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ফের কলকাতায় ফিরছেন। আগামী ১ আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদবিরোধী কবি ও সাহিত্যিকদের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তসলিমা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সফরের তথ্য প্রকাশ করেছেন, যা শহরের সাহিত্য ও সাংস্কৃতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
২০০৭ সালে বামফ্রন্ট সরকারের সময় তাঁর বিতর্কিত লেখার কারণে কলকাতায় ব্যাপক হিংসাত্মক আন্দোলন শুরু হয় এবং নিরাপত্তাজনিত কারণে তাকে শহর ছাড়তে হয়। তারপর থেকে বহুবার ফেরার চেষ্টা করেও নিরাপত্তার অভাবে তা সম্ভব হয়নি। এবার ‘সেকুলার মিশন’ ও ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ (HRBFF)-এর যৌথ আমন্ত্রণে তিনি কলকাতায় আসছেন।
আরও পড়ুনঃ দিল্লি হোক বা চেন্নাই! কলকাতা থেকে সরাসরি বাসেই যাওয়া সম্ভব এবার, আসছে পরিষেবা
তসলিমা কলকাতাকে হৃদয়ের শহর মনে করেন, তবে ধর্মীয় মৌলবাদীদের বিরোধিতা ও নিরাপত্তাহীনতার কারণে ২০ বছর ধরে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন। নারী অধিকার, ধর্মনিরপেক্ষতা ও স্বাধীন মতপ্রকাশের জন্য তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও বিতর্কের মুখেও পড়েছেন।
২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত কলকাতায় বসবাসের পর হিংসাত্মক আন্দোলনের কারণে তাঁকে চলে যেতে হয়েছে। বর্তমানে দিল্লিতে স্থায়ী বাসিন্দা তিনি এবং ভারত সরকার নিয়মিত তাঁর রেসিডেন্স পারমিট নবায়ন করে থাকে। ২০২৪ সালের জুলাইয়ে পারমিট নবায়নে বিলম্বের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে তা পুনর্নবীকরণ হয়।
আরও পড়ুনঃ মধ্যরাতে মেগা থ্রিলার নিউটাউনে! উদ্ধার বস্তা-বস্তা নগদ টাকা
১ আগস্ট অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী নিজে তসলিমাকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর কিছু কবিতা পাঠেরও সুযোগ থাকবে।
এই সফর কলকাতার সাংস্কৃতিক মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে এবং তসলিমার ফেরার মাধ্যমে শহরে মুক্তচিন্তার বাতাস বইবে বলে আশা করা হচ্ছে।


