Tuesday, 25 August, 2026
25 August
HomeখেলাFIFA: একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার

FIFA: একেই বলে বিশ্বসেরা, শত্তুরের মুখে ছাই দিয়ে কামব্যাক আর্জেন্টিনার

‘চিরশত্রু’ ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য কামব্যাকে ফের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গোলদাতাদের তালিকায় তাঁর নাম নেই। কিন্তু মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংরেজদের বিশ্বকাপ-স্বপ্ন একাই শেষ করে দিলেন সেই একজনই। লিওনেল মেসি। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্তিনা। সেখান থেকে আচমকা জ্বলে উঠে জোড়া গোলের সুযোগ তৈরি করে দিলেন লা আলবিসেলেস্তে অধিনায়ক। তাঁর নিখুঁত ভিশন আর পাসিংয়ে ভর করেই ইংল্যান্ডকে ২-১ গোলে হারাল লিওনেল স্কালোনির দল। ১৯৮৬ সালের পর আরও একবার ইংরেজদের চোখের জলে বাড়ি পাঠাল আর্জেন্তিনা৷ সেবার ছিল মারাদোনার ‘হ্যান্ড অফ গড’, আর এবার মেসির জোড়া অ্যাসিস্ট। অবিশ্বাস্য জয়ের সুবাদে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করল আর্জেন্তিনা।

আরও পড়ুনঃ শনিতে শিলিগুড়িতে শাহ, থাকবেন শুভেন্দুও! বড় পরিকল্পনা মোদি সরকারের

গর্ডনের গোল টুখেলের বোকামি

প্রথমার্ধে কোনও গোল না হলেও মাঠে ফাউলের ছড়াছড়ি। এলিয়ট অ্যান্ডারসন থেকে শুরু করে লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো—সকলকেই রেফারি হলুদ কার্ড দেখান। 

বিরতির পর খেলায় প্রাণ ফেরে৷ ৫৫ মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় ইংল্যান্ড। মর্গান রজার্সের ক্রস থেকে বক্সে বল পেয়ে দুরন্ত ফিনিশ করেন অ্যান্থনি গর্ডন। কিন্তু ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরই চরম ট্যাকটিক্যাল ভুলটি করে বসেন ইংরেজ কোচ টমাস টুখেল। বিপক্ষকে আরও চাপে ফেলার বদলে তাঁর দল দুম করে রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে। গোল ধরে রাখার এই অতি-সতর্কতার সুযোগ পুরোপুরি কাজে লাগায় আর্জেন্তিনা। মাঝমাঠে জুড বেলিংহ্যাম বা ডেকলান রাইসদের শুরুর দাপট নিমেষেই উধাও হয়ে যায়।

ম্যাজিকাল জোড়া অ্যাসিস্ট

খেলায় ফেরার জন্য মরিয়া স্কালোনি মাঠে নামান নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পলদের। আর তারপরই শুরু হয় আসল ম্যাজিক৷ ম্যাচের রাশ পুরোপুরি নিজের হাতে তুলে নেন মেসি। ৬৬ মিনিটে তাঁর ভাসানো বল থেকে নিকো গনসালেসের হেড অবিশ্বাস্যভাবে বাঁচান জর্ডন পিকফোর্ড।

তবে ৮৫ মিনিটে আর শেষরক্ষা হয়নি। কর্নার থেকে ছোট পাসে বল পেয়ে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়ানো এনজো ফার্নান্দেজকে নিখুঁতভাবে খুঁজে নেন আর্জেন্তাইন অধিনায়ক। চেলসি মিডফিল্ডারের জোরালো শট সমতায় ফেরায় দলকে। এরপর ৯০+২ মিনিটে নেমে আসে চূড়ান্ত আঘাত। মাঝমাঠ থেকে তৈরি হওয়া দারুণ মুভমেন্টে ফের সেই মেসির ভিশন। তাঁর বাড়ানো নিখুঁত থ্রু বল ধরে বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় জয়সূচক গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর ঘটনা, বাড়ছে উদ্বেগ, রিলায়্যান্স গ্রুপের দিকে আঙুল! বেহাত ভারতের পরমাণু-তথ্য; ফাঁস করলো World Leaks

সামনে এবার স্পেন

ইংরেজদের চোখের জল আর লা আলবিসেলেস্তেদের বন্য উল্লাসের মাঝেই নিশ্চিত হয়ে যায় আরও এক মেগা ফাইনাল।  ইংল্যান্ডের লিড নিয়ে খোলসে ঢুকে পড়ার বোকামি তাদের ডুবিয়েছে। অন্যদিকে, বয়স বাড়লেও মেসির খেলার ধার যে একবিন্দু কমেনি, তা এই মেগা সেমিফাইনালে আরও একবার প্রমাণিত।

আগামী ২০ জুলাই নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্তিনা। একদিকে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের তারুণ্যে ভরপুর ইয়ামাল-উইলিয়ামস ব্রিগেড, অন্যদিকে স্কালোনির অভিজ্ঞতায় সমৃদ্ধ বাহিনী। যার কাণ্ডারি লিওনেল মেসি৷ টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি এখন স্কালোনির দলের সামনে। বিশ্বজয়ের মুকুট শেষ পর্যন্ত কার মাথায় ওঠে, এখন তারই অপেক্ষায় ফুটবলবিশ্ব।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন