Tuesday, 28 July, 2026
28 July
Homeদক্ষিণবঙ্গDigha: বিষণ্ণ মুখে পর্যটকরা! দিঘায় জারি নিষেধাজ্ঞা

Digha: বিষণ্ণ মুখে পর্যটকরা! দিঘায় জারি নিষেধাজ্ঞা

মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা, দিঘা:

ওড়িশা উপকূলের কাছে অবস্থানরত নিম্নচাপ সোমবার দুপুরের পর পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছ দিয়ে পশ্চিমবঙ্গের স্থলভাগে প্রবেশ করায় রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাগরদ্বীপ ও দিঘার অদূরে এই নিম্নচাপের অবস্থান থাকায় উপকূলবর্তী এলাকাগুলিতে বইছে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র জলোচ্ছ্বাস। গোটা সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ আজও দুর্যোগ পিছু ছাড়বে না; দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে সর্বোচ্চ সতর্কতা

পরিস্থিতি মোকাবেলায় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত শহর দিঘায় সতর্কতা জারি করেছে প্রশাসন:

  • সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা: নিরাপত্তার স্বার্থে পর্যটকদের জন্য সমুদ্রে নামা ও স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

  • মৎস্যজীবীদের জন্য নির্দেশ: মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

  • প্রশাসনিক নজরদারি: সৈকত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে দিঘা ও দিঘা মোহনা থানার পুলিশ।

আরও পড়ুনঃ সাতসকালে বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে ভয়াবহ বিস্ফোরণ

এদিকে সমুদ্রের উত্তাল ঢেউ কাছ থেকে দেখার ও জলে নামার সুযোগ না থাকায় চরম হতাশ দিঘায় ঘুরতে আসা পর্যটকেরা। অগত্যা সৈকতের গার্ডওয়ালের ওপর দাঁড়িয়েই সমুদ্রের রূপ উপভোগ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। একনাগাড়ে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে সাধারণ জনজীবনের পাশাপাশি উপকূলীয় পর্যটন শিল্পেও কিছুটা প্রভাব পড়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন