Sunday, 13 September, 2026
13 September
Homeদক্ষিণবঙ্গReginagar: ভেঙ্গে চুরমার বামফ্রন্ট! সিপিএম-কে গোল দিল আরএসপি, রেজিনগরে সিপিএম-এর বিরুদ্ধে আরএসপি

Reginagar: ভেঙ্গে চুরমার বামফ্রন্ট! সিপিএম-কে গোল দিল আরএসপি, রেজিনগরে সিপিএম-এর বিরুদ্ধে আরএসপি

সিপিএমকে রীতিমতো গোল দিল রেভোল্যুশনারি সোশালিস্ট পার্টি (আরএসপি)।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দেবজিৎ মুখার্জি, কলকাতা:

ভেঙে চুরমার বামফ্রন্ট! সিপিএমকে রীতিমতো গোল দিল রেভোল্যুশনারি সোশালিস্ট পার্টি (আরএসপি)। মুর্শিদাবাদের রেজিনগর আসনে সিপিএমের বিরুদ্ধে পৃথকভাবে প্রার্থী ঘোষণা করেছে তারা। বাম পরিবারের অন্দরে এই ফাটলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, বামেদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এটি একটি বড় ধাক্কা বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ  নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট; অসন্তুষ্ট আরএসপি

৬ অক্টোবর রাজ্যের অন্যতম দুই স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশানুসারে, আগামী ১৬ই সেপ্টেম্বরের মধ্যে পেশ করতে হবে মনোনয়ন এবং ১৯ তারিখের মধ্যে প্রত্যাহার করা যাবে। তবে প্রার্থী দেওয়াকে কেন্দ্রকে অসন্তোষের আবহাওয়া তৈরি হল বাম পরিবারে। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে সিপিএমের তরফ থেকে প্রাধান্য দেওয়া হয়েছে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক সিপিআইকে।

তবে মতপার্থক্যের সূত্রপাত রেজিনগর আসনকে ঘিরে। হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী দাঁড় করাতে চেয়েছিল আরএসপি। তবে তাদের দাবিকে মান্যতা না দিয়ে নিজেদের প্রার্থী দাঁড় করায় সিপিএম। এই অসন্তোষ থেকেই কড়া অবস্থান নিল আরএসপি। আলাদা করে প্রার্থী ঘোষণা করা হয় তাদের তরফ থেকে। রেজিনগরে সিপিএমের সৈয়দ আসাদ আলির বিরুদ্ধে তারা প্রার্থী করেছে বিকাশ চন্দ্র মিশ্রকে।

এই খবর ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। জানাজানি হতেই চরম অস্বস্তিতে পড়েছে সমগ্র বাম পরিবার। দলীয় কর্মী-সমর্থকরা মনে করছেন বিজেপির বিরুদ্ধে বামেদের লড়াইয়ে এটি একটি বড় ধাক্কা। একাংশ মনে করছেন আরএসপির দাবিকে গুরুত্ব দেওয়া উচিত ছিল সিপিএমের। আবার আরেকাংশের মতে সিপিএম একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এক কথায়, বিষয়টি ঘিরে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে বাম শিবির।

আরও পড়ুনঃ কে শুনবে কার কথা; পুরভোটে ভোটবাক্সে জোট হচ্ছে বাম-তৃণমূলের! ইঙ্গিত নয়া সমীকরণের!

যদিও বামেদের অন্দরে প্রার্থী ও আসন বন্টন নিয়ে লড়াই এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই জাতীয় খবর প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনের আগেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। মূলত আইএসএফকে জোটসঙ্গী করা নিয়ে অসন্তুষ্ট ছিলেন শরিকরা। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিয়ে শূন্যের তকমা মুছতে সফল হয় বামেরা। তবে এই ঘটনা বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী, বিজেপির বিরুদ্ধে লড়াই ও আন্দোলন বামেদের শক্তিশালী করতে হলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে শরিকদের। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত পরিস্থিতি কী মোড় নেয়।

এই মুহূর্তে

আরও পড়ুন