Friday, 24 April, 2026
24 April
Homeদক্ষিণবঙ্গAmit Shah: 'মমতাদির খেলা শেষ...', 'তৃণমূলের গুন্ডারা শুনুন, ২৯ তারিখ বাড়ির বাইরে...

Amit Shah: ‘মমতাদির খেলা শেষ…’, ‘তৃণমূলের গুন্ডারা শুনুন, ২৯ তারিখ বাড়ির বাইরে বেরোবেন না’; বঙ্গে শাহি হুঙ্কার

তৃণমূলের গুন্ডারা শুনুন, ২৯ তারিখ বাড়ির বাইরে বেরোবেন না। বেরলে ৫ তারিখের পর উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানসভা নির্বাচনের প্রথম দফার রেশ কাটতে না কাটতেই উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রণহুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুন্দরবনের এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করে শাহ দাবি করেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে অন্তত ১১০টিতেই জয়ী হতে চলেছে বিজেপি। তাঁর সাফ কথা, “এবার মমতা দিদি আর তৃণমূল দুই-ই বাংলা থেকে ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে।”

নির্বাচনী হিংসা ও ভোটদানের অধিকার নিয়ে শাহ এদিন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরের ‘ভাইপো ট্যাক্স’ আর ‘কাটমানি’র রাজত্বে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারত না। তৃণমূলের গুন্ডাবাহিনীকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “২৯ তারিখ ভোটের দিন মানুষ বাড়ির বাইরে বেরোলে যারা বাধা দেওয়ার চেষ্টা করবে, ৫ তারিখের পর তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাংলায় জারি হবে রাষ্ট্রপতি শাসন?

সাংস্কৃতিক ও ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে তিনি স্পষ্ট জানান, “বাংলার পবিত্র মাটিতে কোনোভাবেই বাবরি মসজিদ হতে দেব না।” স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এবার বাংলায় বিজেপি ইতিহাস গড়তে চলেছে এবং ১৫ বছরের “কুশাসনের” অবসান ঘটিয়ে সোনার বাংলা গড়ার পথে মানুষ ইতিমধ্যেই পা বাড়িয়েছেন। প্রথম দফার উচ্চ হার এবং শাহী জনসভার ভিড় সব মিলিয়ে দক্ষিণবঙ্গে বিজেপির আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

তৃণমূলের মূল উপড়ে যাবে…

প্রথম দফায় এত শতাংশ ভোট মানে বিজেপি বাংলায় আসছে। আমরা ১৫২-র মধ্যে ১১০ বা তার বেশি আসন পাব। দ্বিতীয় দফাতেও এমন ভোট দিন যাতে মূলসমতে তৃণমূল উপড়ে যায়।

অনুপ্রবেশকারী মুক্ত বাংলা দেব…’

অনুপ্রবেশকারীরা রাজ্যের মানুষের চাকরি হরণ করছে, গরিবদের খাবার খেয়ে নিচ্ছে। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চাইলে বিজেপিকে ভোট দেন। একবার সরকার গড়ব, ৫ তারিখের পর সব অনুপ্রবেশকারীকে সীমান্তের বাইরে পাঠাব।

উত্তরপাড়ায় অমিত শাহ

হিঙ্গলগঞ্জের পর উত্তরপাড়ায় বক্তব্য রাখছেন অমিত শাহ।

আরও পড়ুনঃ বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ‘টিম মোদী’-র মাস্টারস্ট্রোক

তৃণমূলের গুন্ডারা বেরোবেন না’

তৃণমূলের গুন্ডারা শুনুন, ২৯ তারিখ বাড়ির বাইরে বেরোবেন না। বেরলে ৫ তারিখের পর উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে

‘এক এক পয়সা ফেরত নেব’

১৫ বছরে তৃণমূলের কাটমানির সরকার প্রচুর দুর্নীতি করেছে। ১০ হাজার কোটির দুর্নীতি হয়েছে। বাংলার মানুষের থেকে সেই টাকা নিয়েছে তৃণমূল। সব টাকা ফেরত নেওয়া হবে। এক এক পয়সা ফেরত নেব।

‘মমতাদির খেলা শেষ…’

তৃণমূল ও মমতাদির খেলা শেষ হতে চলেছে। প্রথম দফার ১৫২ আসনের মধ্যে ১১০টি জিতবে বিজেপি। বাংলায় এবার বিপুল জনসমর্থন নিয়ে পদ্ম শিবিরই সরকার গড়তে চলেছে। প্রথম দফার এই উচ্চহারের ভোটদান আসলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক শক্তিশালী জনমতের প্রতিফলন।

এই মুহূর্তে

আরও পড়ুন